হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আগামীকাল
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দর— সংগৃহীত
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এদিন সরকারি ছুটি থাকায় বন্দরের ব্যবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট সরকারি ছুটির কারণে বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটি শেষে ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট আমদানিকারক, রপ্তানিকারক, সি অ্যান্ড এফ এজেন্ট এবং ব্যবসায়ীদের আগেই অবহিত করা হয়েছে।





