Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শেকৃবিতে অফিস টাইমে দেখা মেলে না কর্মকর্তাদের

শেকৃবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৮:১৭
শেকৃবিতে অফিস টাইমে দেখা মেলে না কর্মকর্তাদের

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

সরকার যখন বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে, তখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনে দেখা গেছে ভিন্ন চিত্র। অফিস চলাকালীন সময়েই একাধিক কর্মকর্তার কক্ষ ফাঁকা, কোথাও তালাবদ্ধ দরজা, আবার কোথাও সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকলেও চলছে লাইট ও ফ্যান। সরেজমিন পর্যবেক্ষণে প্রশাসনিক ভবনে এমন অনিয়মের চিত্র উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রের অভিযোগ, প্রশাসনিক ভবনের কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে নির্ধারিত অফিস সময় মেনে দায়িত্ব পালন করছেন না।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টায় প্রশাসনিক ভবনের একাধিক কক্ষ তালাবদ্ধ ছিল। কোথাও কক্ষে ফ্যান ও বৈদ্যুতিক বাতি চালু থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। একইভাবে নির্ধারিত মধ্যাহ্ন বিরতি শেষ হওয়ার পরও অনেক দপ্তর দীর্ঘ সময় ফাঁকা দেখা যায়।

সূত্রগুলোর ভাষ্য, কেউ সকাল ১০টার পর অফিসে আসেন, কেউ মধ্যাহ্ন বিরতির পর বিকাল ৩টার পর দপ্তরে ফেরেন, আবার কেউ কেউ দুপুরের পর আর অফিসে ফিরেই আসেন না। বিশেষ করে ক্যাম্পাসে বসবাসকারী কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বেশি রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

গত রবিবার সকাল ১০টায় সরেজমিনে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, ১২টি কক্ষে মোট ১৮ জন কর্মকর্তা অনুপস্থিত। কয়েকটি কক্ষ তালাবদ্ধ ছিল। কোথাও ফ্যান ও বৈদ্যুতিক বাতি চলমান থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কক্ষে ছিলেন না। একই চিত্র দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিভিশন, অর্থ ও হিসাব শাখা, পরিবহন পুল, পরিক্ষা নিয়ন্ত্রক বিভাগ সহ প্রশাসনিক ভবনের প্রায় সব বিভাগেই।

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট

০৪ আগস্ট ২০২৬

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি দপ্তরের পিয়ন অভিযোগ করে জানান, অনেক কর্মকর্তা নিয়মিত অফিস সময় মেনে চলেন না। তাদের দাবি, কেউ ইচ্ছামতো সময় অফিসে আসেন, আবার সুবিধামতো সময় চলে যান। অনেকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হন না। কেউ কেউ অফিসে এলেও দুপুরের পর আর কক্ষে ফেরেন না। আবার যারা মধ্যাহ্নভোজে যান, তাদের অনেকেই বিকাল ৩টার আগে অফিসে ফেরেন না।

তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই এমন চিত্র চলে আসলেও কার্যকর তদারকি না থাকায় এ প্রবণতা অব্যাহত রয়েছে।

অনুপস্থিত থাকা একাধিক কর্মকর্তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। কেউ জানান, তিনি অফিসের কাজেই বাইরে রয়েছেন। কেউ বলেন, তিনি অফিসে এসেছেন, তবে সাময়িকভাবে কক্ষে নেই। আবার কেউ জানান, তিনি সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের সময় দেওয়ার কারণে অফিসের বাইরে অবস্থান করছেন বলেও জানান।

পরবর্তীতে দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে পুনরায় প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, নির্ধারিত মধ্যাহ্ন বিরতির সময় শেষ হলেও অধিকাংশ দপ্তরের অনেক কক্ষই ফাঁকা। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মধ্যাহ্ন বিরতির সময় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত হলেও বিরতি শেষে অনেক কর্মকর্তাকে নিজ নিজ কক্ষে পাওয়া যায়নি।

এ সময় মোবাইলে  যোগাযোগ করা হলে কেউ জানান, তিনি মধ্যাহ্নভোজে রয়েছেন। কেউ বলেন, দেরিতে মধ্যাহ্নভোজে যাওয়ায় অফিসে ফিরতে বিলম্ব হচ্ছে। তবে অর্থ ও হিসাব শাখার একজন কর্মকর্তা দাবি করেন, তিনি অফিসেই আছেন এবং কাজে ব্যস্ত। কিন্তু সরেজমিনে তার কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী জানান, ওই কর্মকর্তা তখনও মধ্যাহ্নভোজ থেকে ফেরেননি। একইভাবে অপর একজন কর্মকর্তা বিকাল ৩টার দিকে অফিসে এসে জানান, তিনি দুপুর ২টার পরে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন, তাই ফিরতে বিলম্ব হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেছেন, চাকরিতে যোগদানের পর থেকেই তারা প্রশাসনিক ভবনে অফিস সময় মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখে আসছেন। তাদের দাবি, প্রশাসনিক তদারকি তুলনামূলক কম থাকায় অনেকেই নিজেদের সুবিধামতো অফিসে আসা-যাওয়া করেন। ফলে দীর্ঘদিন ধরেই এ ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম বলেছেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে থাকলে এবং কোনো ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যও অবগত আছেন।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা