Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:১৬
পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

ছবি: আগামীর সময়

পটুয়াখালীর ঝাউতলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর জন্য বসানো দুটি প্রজেক্টর অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

গভীর রাতে জনসমাগমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে পুলিশ সুপার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রজেক্টরগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, এ নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ শহরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউতলা এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা বড় পর্দায় প্রদর্শনের জন্য পাশাপাশি দুটি প্রজেক্টর বসানো হয়। একটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এবং আরেকটি মাত্র কয়েকশ গজ দূরে ভিন্ন রাজনৈতিক সমর্থিত ব্যানারে স্থাপন করা হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আবদুল্লাহ আল নাহিয়ান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, একটি অশুভ শক্তির ইশারায় জনপ্রিয় এই আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বিষয়টিকে পূর্ববর্তী স্বৈরাচারী আচরণের সঙ্গে তুলনা করে দাবি করেন, বর্তমান রাজনৈতিক প্রভাবশালীরা একই এলাকায় আরেকটি প্রজেক্টর বসানোর উদ্যোগ নিয়েছেন। তিনি প্রশাসনের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে নিজ উদ্যোগে প্রজেক্টর সরিয়ে নেওয়ার কথা জানান।

অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আবদুল্লাহ আল নাহিয়ানের প্রজেক্টরটি মূল সড়কের ওপর বসানো হয়েছিল, যার কারণে দর্শনার্থীদের চলাচলে সমস্যা, যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। জনস্বার্থ বিবেচনায় নিয়েই তা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, সড়কের ওপর প্রজেক্টর স্থাপন করে জনভোগান্তি সৃষ্টি না করে নির্ধারিত খোলা স্থানে, যেমন শহীদ মিনার মাঠে আয়োজন করলে সবার জন্য সুবিধাজনক হতো।

এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


পটুয়াখালীপ্রজেক্টরঅপসারণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!