Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, পাঠদান অস্থায়ী ঘরে

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ২০:৫১
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, পাঠদান অস্থায়ী ঘরে

ছবি: আগামীর সময়

নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে চলবে পাঠদান, কোলাহলে মুখর হবে প্রাঙ্গণ। কিন্তু বাগেরহাটের মোরেলগঞ্জের লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ বছর ধরে শ্রেণিকক্ষ দখল করে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। শিক্ষার্থীদের পাঠদান চলে টিনের বেড়া দিয়ে তৈরি অস্থায়ী কক্ষে।

সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের নিচতলায় টিনের বেড়া দিয়ে তিনটি অস্থায়ী কক্ষ তৈরি করে চলছে পাঠদান। এসব কক্ষে নেই পর্যাপ্ত আলো-বাতাস, নেই বৈদ্যুতিক ফ্যান কিংবা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শৌচাগার। অন্যদিকে, বিদ্যালয়ের দ্বিতীয় তলার তিনটি কক্ষ ও শৌচাগার পুলিশ ফাঁড়ির দখলে রয়েছে।

২০০৯ সালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্কুল ভবনের কয়েকটি কক্ষে শুরু হয় পুলিশ ফাঁড়ির কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা আর সরানো হয়নি।

অথচ সাইক্লোন শেল্টার কাম এই বিদ্যালয় ভবনের দেয়াল ও সিঁড়িতে এরই মধ্যে দেখা দিয়েছে বড় বড় ফাটল, যা যেকোনো সময় তৈরি করছে দুর্ঘটনার ঝুঁকি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরা রানী তাফালীর ভাষ্য, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা প্রায় ১৩০ জন। কিন্তু উপযুক্ত পরিবেশ না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। একই ভবনে পুলিশি কার্যক্রম চলায় শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তার।

বিষয়টি নিয়ে কথা বলেছেন সহকারী শিক্ষক মালা আক্তার। তার বক্তব্য, শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধাও দিতে পারছি না। প্রচণ্ড গরমে ফ্যান নেই, সংকট রয়েছে আলো-বাতাসের। এতে শিশুদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন।

আরেক শিক্ষক মহিউদ্দিন স্বপন। তার মতে, ‘একই ভবনে পুলিশি কার্যক্রম চলায় নষ্ট হচ্ছে স্কুলের স্বাভাবিক পরিবেশ। ছোট শিশুরা ভয় পায়, যা মোটেও সহায়ক নয় শিক্ষার জন্য।’

‘আমাদের সন্তানরা গরু রাখার জায়গায় বসে পড়াশোনা করছে— এটা অত্যন্ত দুঃখজনক। না আছে আলো, না আছে শৌচাগার। এভাবে ভালো শিক্ষা সম্ভব নয়’, মন্তব্য অভিভাবক ইলিয়াস আলীর।

একই ভবনে শিক্ষা ও পুলিশি কার্যক্রম একসঙ্গে চলা উচিত নয় বলে জানান বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, মন্তব্য তার।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান জানালেন, এরই মধ্যে ফাঁড়িটির জন্য জমি অধিগ্রহণ এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণ শেষে করা হবে ফাঁড়ি স্থানান্তর। তবে এর আগে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে উল্লেখ করেন তিনি।

দ্রুত বিকল্প ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনা হোক, দাবি স্থানীয়দের।

মোরেলগঞ্জপুলিশ ফাঁড়িবিদ্যালয়
    শেয়ার করুন:
    Advertisement
    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    advertiseadvertise