Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে সার নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা উদ্ধার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৪
কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে সার নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা উদ্ধার

কৃষকদের ফেরত দেওয়া ১১৫ বস্তা সার। ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ার আশঙ্কায় বিসিআইসি অনুমোদিত এক সার ডিলারের গুদামের দরজা ভেঙে ইউরিয়া সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা বাজারে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামে। পরে কৃষকরা নেওয়া সার ফেরত দিতে শুরু করেন।

আজ সোমবার বিকাল ৪টা পর্যন্ত ১১৫ বস্তা সার ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ১৪ বস্তা সারের মূল্য নগদে পরিশোধ করেছেন কয়েকজন কৃষক।

ঘটনার পর রবিবার রাতেই উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আজ দুপুরে সরেজমিনে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোপা আমনের ভরা মৌসুমে কয়েক দফা ডিলারের কাছে গিয়েও তারা সার পাননি। অথচ খোলাবাজারে বেশি দামে সার পাওয়া যাচ্ছিল। প্রয়োজন অনুযায়ী সার না পাওয়া এবং বিতরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

আরও পড়ুন

কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

২৩ আগস্ট ২০২৬

কৃষকদের অভিযোগ, রোপা আমন চাষের শুরুতে ডিলার দুই কিস্তিতে বরাদ্দ পাওয়া সার উত্তোলন করলেও তা যথাযথভাবে বিতরণ করেননি। আগস্ট মাসের বরাদ্দের ৩৪০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে গুদামে রাখা হয়। রবিবার সার দেওয়া হবে এমন খবর পেয়ে প্রায় ৫০০ কৃষক ডিলারের পয়েন্টে জড়ো হন। পরে ৩৪০ বস্তা সার মজুত থাকার কথা জানতে পেরে সার না পাওয়ার আশঙ্কায় একপর্যায়ে গুদামের দরজা ভেঙে ভেতরে ঢুকে সার নিয়ে যান কৃষকরা।

তবে ঘটনার পর ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের মালিক তাইফুর রহমান মুকুল ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানিয়েছেন, চলতি রোপা আমন মৌসুমে শিলখুড়ি ইউনিয়নে ১ হাজার ৯৫০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। আগস্ট মাসে ইউনিয়নটির জন্য ইউরিয়া সারের বরাদ্দ ছিল ৬৮ টন। উপজেলায় বর্তমানে সারের কোনো সংকট নেই বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জানিয়েছেন, উপজেলার প্রতিটি সার ডিলার পয়েন্টে ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এখন থেকে ট্যাগ কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে সার বিতরণ করা হবে। কৃষকদের গুদাম থেকে সার নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামসারকৃষকতদন্ত কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি