Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:১২
শেয়ার করুন:
নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: আগামীর সময়

মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি নৌকাসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে আটক করেছে আরাকান আর্মির কোস্ট গার্ড।

আজ সোমবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

আটক জেলেরা হলেন সালাম নুর (৩১), আইয়ূব (৩৭),  আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও আইয়ূব (২৪)। তারা কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

ইউএনও অনীক চৌধুরী বলেছেন, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ পাঁচ জেলেকে আরাকান আর্মি আটক করেছে বলে তথ্য পেয়েছি। বিষয়টি নিয়ে বিজিবি ও কোস্ট গার্ড পদক্ষেপ নিচ্ছে। তাদের আটকের প্রকৃত কারণ ও বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।

নৌকার মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার বাসিন্দা আলি আহমদ জানালেন, গত ২৭ জুন পাঁচজন রোহিঙ্গা জেলে তার নৌকা নিয়ে টেকনাফের কেকেখাল ঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। এরপর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

তার ভাষ্য, সোমবার সকালে মিয়ানমারের কয়েকটি সংবাদমাধ্যমে নিজের নৌকা আটকের খবর দেখতে পান তিনি। সেখানে দাবি করা হয়— নৌকাটি মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় আরাকান আর্মি সেটি আটক করেছে। তবে প্রকৃত ঘটনা সম্পর্কে তিনি নিশ্চিত নন।

মিয়ানমারের সংবাদমাধ্যম নারিঞ্জারা নিউজ জানিয়েছে, গত ২৮ জুন দুপুর দেড়টার দিকে আরাকান অঞ্চলের মংডো টাউনশিপের কিয়াউকপান্ডুন ও গ্রিন টাও এলাকার মধ্যবর্তী সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার শনাক্ত করে আরাকান কোস্ট গার্ড। ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

সংবাদ মাধ্যমে আরাকান কোস্ট গার্ডের দাবি, ট্রলারটি আরাকানের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিল। এ সময় ট্রলারে থাকা পাঁচজন জেলেকেও আটক করা হয়। পরে ট্রলার ও আটক জেলেদের আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে।

নৌকাজেলেআরাকান আর্মি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’