Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জি এম কাদের

আ. লীগের অস্তিত্ব টেকাতে শেখ হাসিনার দেশে আসা জরুরি

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৯:৫৩
আ. লীগের অস্তিত্ব টেকাতে শেখ হাসিনার দেশে আসা জরুরি

ছবি: আগামীর সময়

আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে শেখ হাসিনার দেশে আসাটা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর পল্লীনিবাসে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বললেন, এদেশের জন্য শেখ হাসিনার বাবা ও পরিবারের অবদান রয়েছে। উনি আসতে চেয়েছেন, যদি সরাসরি দেশে এসে মোকাবিলা করেন তাহলে এটা দলের জন্যই ভালো। উনি (শেখ হাসিনা ) একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ। উনি যেটা বলেছেন সেটা করবেন।

তার ভাষ্য, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি, জামায়াত, এনসিপি সবাই ভাগবাটোয়ারা করে সব করত। এখন বিএনপি ক্ষমতায় আসায় তারা কিছু বিষয় চিৎকার করছে। কিন্তু ভেতরে ভেতরে বাটোয়ারা ঠিকই হচ্ছে।

কোটা আন্দোলন পরবর্তীতে কোটা সংস্কার হয়নি বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, অন্তবর্তীকালীন সরকারের দোসর ছিল জামায়াত ও এনসিপি। জামায়াত ও এনসিপি আসলে একইদল।

জি এম কাদের আরও বললেন, দেশের সাধারণ মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জানমাল রক্ষার নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জানমাল রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করতে হবে। দেশের মধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস ও সহিংসতা বন্ধ হয়নি। জনগণ যে পরিবর্তনের প্রত্যাশায় আন্দোলনে অংশ নিয়েছিল, সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন তারা এখনও দেখতে পাচ্ছে না।

কর্মসূচির মধ্যে পল্লীনিবাসে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পবিত্র কোরআন তিলাওয়াত, এরশাদের ভাষণ প্রচার এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

স্মরণসভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শমিম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

জি এম কাদেরআওয়ামী লীগহাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার