Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়া

৫ মাসের অন্তঃসত্ত্বার পেটে ৫ কেজি টিউমার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:৫৩
৫ মাসের অন্তঃসত্ত্বার পেটে ৫ কেজি টিউমার

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচারে পাঁচ মাসের অন্তঃসত্ত্বার পেট থেকে পাঁচ কেজি ওজনের টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। গতকাল বুধবার সকালে এই অস্ত্রোপচার হয় ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।

হাসপাতাল কর্তৃৃপক্ষ জানায়, গত রবিবার (৩ মে) রাতে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন শহরের মেড্ডা সি-অফিস এলাকার জান্নাত মাহবুব (২৪)। পরদিন আলট্রাসনোগ্রামে তার পেটে প্রায় ২০×২৪ সেন্টিমিটারের একটি টিউমার শনাক্ত হয়। একই সঙ্গে চিকিৎসকেরা নিশ্চিত হন, জান্নাত পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

শারীরিক জটিলতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। তবে পরিবারের অনুরোধে স্থানীয় হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে নেতৃত্ব দেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট শরীফ মাসুমা ইসমাত। সঙ্গে ছিলেন গাইনি বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা সায়েদ।

অধ্যাপক তাসনুভা বলেছেন, ‘রোগী অন্তঃসত্ত্বা হওয়ায় অস্ত্রোপচারটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে টিউমার অপসারণ করতে পেরেছি আমরা। মা ও গর্ভের শিশু— দুজনই সুস্থ রয়েছেন।’

রোগীর স্বামী প্রকৌশলী সোহান মিয়া স্বস্তি জানিয়ে বলেছেন, ‘ঢাকায় নেওয়ার পরামর্শ থাকলেও আমরা এখানেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিই। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন।’

টিউমারঅস্ত্রোপচারঅন্তঃসত্ত্বাব্রাহ্মণবাড়িয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise