Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘুষের তিক্ত অভিজ্ঞতা থেকে ‘ঘুষ ডট সাইট’

নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬
ঘুষের তিক্ত অভিজ্ঞতা থেকে ‘ঘুষ ডট সাইট’

শাহেদ শরীফ আহমেদে। ছবি: আগামীর সময়

মায়ের মৃত্যুর পর পাওনা ৭ লাখ টাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থ তুলতে গিয়ে তিনটি সরকারি দপ্তরে ৩৮ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিজ্ঞতা হয়েছিল ময়মনসিংহ জিলা স্কুলের ১৮ বছরের শাহেদ শরীফ আহমেদের। ক্ষোভ থেকেই কিছু একটা করার সিদ্ধান্ত নেন তিনি। বসে পড়েন কম্পিউটারের সামনে। মাত্র দুই ঘণ্টার কোডিংয়ে তৈরি করেন ‘ঘুষ ডট সাইট’ নামে একটি ওয়েবসাইট।

গত ২১ আগস্ট চালুর মাত্র ১০ দিনে সাইটটিতে প্রায় ১০ হাজার অভিযোগ জমা পড়েছে বলে দাবি শাহেদের। এসব অভিযোগে ৩২২ কোটিরও বেশি টাকা ঘুষ চাওয়ার তথ্য উঠে এসেছে বলেও জানিয়েছেন তিনি।

শাহেদ ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। ব্রিটিশ কাউন্সিলের অধীন কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে পড়াশোনা তার। এর পাশাপাশি অনলাইনে শিখেছেন ওয়েবসাইট তৈরির কাজও।

শাহেদের মা আমিনা খাতুন ময়মনসিংহ সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২২ সালের ১৬ ডিসেম্বর অসুস্থতায় মারা যান তিনি। শাহেদ জানান, মায়ের মৃত্যুর পর পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পরিবারের সদস্যদের বিভিন্ন সরকারি দপ্তরে যেতে হয়। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘খুশি’ করতে হয়েছে। পেনশনের বাকি টাকা তুলতেও তাদের বিড়ম্বনায় পড়তে হয়।

শাহেদের ভাষ্য, প্রায় দেড় বছর আগে নিজে পাসপোর্ট করতে গিয়ে আরেক দফা ঘুষের অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। তখন থেকেই ঘুষের বিরুদ্ধে কিছু করার কথা ভাবছিলেন। পরে ভারতের একটি ওয়েবসাইট দেখে অনুপ্রাণিত হয়ে ‘ঘুষ ডট সাইট’ তৈরির উদ্যোগ নেন।

শাহেদ জানান, মাত্র দুই ঘণ্টায় ওয়েবসাইটটির প্রাথমিক কাঠামো তৈরি করেন তিনি। পরে বন্ধু ও সহপ্রতিষ্ঠাতা সাইফ কবিরের সহযোগিতায় ডোমেইন কিনে ২১ আগস্ট সাইটটি চালু করেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ দাবির অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য তাদের একটি দলও রয়েছে বলে দাবি শাহেদের।

আরও পড়ুন

মানুষের উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য

০১ সেপ্টেম্বর ২০২৬

তার দাবি, চালুর পর ১০ দিনে প্রায় ১০ হাজার মানুষ সাইটটিতে সাড়া দিয়েছেন। এর মধ্যে পাসপোর্ট, ভূমি ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় নিয়ে বেশি অভিযোগ এসেছে। তথ্যদাতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত কোনো হুমকি পাননি বলে জানান শাহেদ।

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন জানান, তার দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ আগে কেউ তাকে জানাননি। এখন বিষয়টি জেনেছেন তিনি। দপ্তরের কেউ অনিয়মে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

তবে ‘ঘুষ ডট সাইট’-এ জমা পড়া অভিযোগের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ফলে সাইটে আসা অভিযোগগুলোকে সরাসরি প্রমাণিত ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই।

মাত্র ১৮ বছর বয়সে এক শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তৈরি এই উদ্যোগ সরকারি সেবায় ঘুষের অভিযোগ নিয়ে মানুষের ক্ষোভ প্রকাশের একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখন এসব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা গুরুত্ব দিয়ে যাচাই করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেটিই দেখার বিষয়।

ঘুষ ডট সাইটময়মনসিংহশাহেদ শরীফ আহম্মেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise