Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

শিবচরে মালচিং প্রযুক্তিতে বাড়ছে সবজি চাষ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৫:৩৭
শিবচরে মালচিং প্রযুক্তিতে বাড়ছে সবজি চাষ

ছবি: আগামীর সময়

মাদারীপুরের শিবচর উপজেলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক ও পরিবেশবান্ধব মালচিং প্রযুক্তিতে সবজি চাষ। উৎপাদন খরচ কম, সেচ ও কীটনাশকের ব্যবহার তুলনামূলক কম এবং ফলন বেশি হওয়ায় কৃষকরা প্রচলিত পদ্ধতির পরিবর্তে এ প্রযুক্তিনির্ভর চাষে ঝুঁকছেন।

নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি এ খাতে নতুন উদ্যোক্তা হিসেবে যুক্ত হচ্ছেন শিক্ষিত তরুণরাও।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমিতে সারিবদ্ধ বেড তৈরি করে বিশেষ ধরনের মালচিং পেপার বা প্লাস্টিক শিট বিছিয়ে নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করে বীজ বা চারা রোপণ করছেন কৃষকরা। বর্তমানে শসা, করলা, মরিচ, লাউ, টমেটো, ঢেঁড়স ও ধুন্দলসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে এ পদ্ধতিতে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে শিবচরে প্রায় ২০০ বিঘা জমিতে মালচিং প্রযুক্তির মাধ্যমে চাষ হচ্ছে সবজি। এর মধ্যে শসা, করলা ও মরিচের চাষে এ প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি। কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে কৃষকদের।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মালচিং প্রযুক্তি চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি আধুনিক কৃষি পদ্ধতি। এতে জমির আর্দ্রতা দীর্ঘ সময় বজায় থাকে, আগাছা কম জন্মায় এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কমে যায় অনেকাংশে। ফলে সেচ, সার ও কীটনাশকের ব্যবহারে কমে উৎপাদন ব্যয়।

কৃষকরা জানান, মালচিং পদ্ধতিতে প্রথমবার বেড তৈরিতে কিছুটা বেশি খরচ হলেও একই বেডে তিন থেকে চার দফা ফসল উৎপাদন করা যায়। এ ছাড়া প্রচলিত পদ্ধতির তুলনায় ১০ থেকে ১৫ দিন আগেই ফসল বাজারজাত করা সম্ভব হয়। মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় লাভও বেশি হয়।


আরও পড়ুন

গঙ্গাচড়ায় সড়কে ধান শুকানোয় কঠোর হচ্ছে প্রশাসন

০৩ জুলাই ২০২৬

কাদিরপুর এলাকার কৃষক শাহিন মিয়া বলেছেন, ইউটিউবে মালচিং প্রযুক্তি দেখে প্রথমে এক বিঘা জমিতে শুরু করেন শসার চাষ। প্রথম মৌসুমেই প্রায় দেড়শ মণ শসা বিক্রি করে লাভবান হন। পরে তিনি ২০ বিঘা জমিতে শসা, করলা, মরিচ ও লাউসহ সম্প্রসারণ করেছেন বিভিন্ন সবজির চাষ।



কুতুবপুর ইউনিয়নের কৃষক শওকত গাছি বলেছেন, শখেরবশে শসা ও মরিচ চাষের মাধ্যমে ব্যবহার শুরু করেছিলেন মালচিং প্রযুক্তির। প্লাস্টিক মালচিং পেপার ব্যবহারের ফলে আগাছা জন্মায় না, মাটির আর্দ্রতা বজায় থাকে এবং সেচ ও অপচয় কমে সারের। পরিচর্যা সহজ হওয়ায় বেড়েছে উৎপাদন ও লাভ দুটোই। তার সাফল্য দেখে এলাকার অনেক শিক্ষিত তরুণ এখন আগ্রহী হচ্ছেন এ প্রযুক্তিতে সবজি চাষে।

কাঁঠালবাড়ি ইউনিয়নের কৃষক রাজা মিয়ার ভাষ্য, মালচিং প্রযুক্তিতে পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় কমে গেছে কীটনাশকের ব্যবহারও। ফলে উৎপাদিত সবজি অনেকটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হচ্ছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, মালচিং প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হলে উৎপাদন ব্যয় কমবে, নিরাপদ খাদ্য উৎপাদন বাড়বে এবং আয় বৃদ্ধি পাবে কৃষকের। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের টেকসই কৃষি ব্যবস্থায়।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেছেন, মালচিং প্রযুক্তি কৃষিতে একটি যুগোপযোগী, লাভজনক ও পরিবেশবান্ধব পদ্ধতি। এতে উৎপাদন ব্যয় কমে, ফলন বাড়ে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কম পড়ে। বর্তমানে বায়োডিগ্রেডেবল মালচিং পেপারের ব্যবহার শুরু হয়েছে, যা মাটির সঙ্গে মিশে জৈব উপাদানে পরিণত হয়।

তিনি জানান, মালচিং ও অংশীদারিত্বভিত্তিক চাষ পদ্ধতির মাধ্যমে একই জমিতে সারা বছর নিরাপদ ও লাভজনক ফসল উৎপাদনে কাজ করছে কৃষি বিভাগ। পাশাপাশি সফল কৃষকদের অনুসরণ করে শিক্ষিত বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

মাদারীপুরসবজি চাষমালচিং প্রযুক্তিকৃষি
    শেয়ার করুন:
    Advertisement
    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    advertiseadvertise