বুড়িমারী সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

সংগৃহীত ছবি
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে থেকে উদ্ধার করা হয়েছে একটি পরিত্যক্ত পুরাতন মর্টার শেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে একটি ফসলি জমি থেকে উদ্ধার করা হয় এটি।
স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকার ৮৩৭/১ এস সীমান্ত পিলারের কাছে ফসলি জমিতে কাজ করতে গিয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় পুরাতন মর্টার শেল ।
বিষয়টি জানাজানি হলে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বুড়িমারী বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাটগ্রাম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশে মর্টার শেলটি উদ্ধার করে নিয়ে আসে থানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মর্টার শেলটি। এটি বর্তমানে থানা হেফাজতে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ধ্বংস করা করা হবে এটি।















