Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পশ্চিমা নববধূদের স্বপ্নের গাউন তৈরি হচ্ছে আদমজীতে

মাহফুজ সিহান, নারায়ণগঞ্জ
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০
পশ্চিমা নববধূদের স্বপ্নের গাউন তৈরি হচ্ছে আদমজীতে

নারায়ণগঞ্জের ইপিজেডে শ্রমিকদের নিপুণ হাতে তৈরি হচ্ছে পশ্চিমা নববধূদের বিয়ের গাউন। ছবি: আগামীর সময়

পশ্চিমা নববধূর স্বপ্নের সাদা গাউন তৈরি হচ্ছে বাংলাদেশে। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের একটি কারখানায় নিপুণ হাতে তৈরি এসব গাউন যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের নানান দেশে। ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা এই পোশাকেই নতুন জীবনের বিশেষ দিন উদযাপন করছেন বিশ্বের নানা দেশের কনে।

ইপিজেড ইউবিএফ ব্রাইডাল লিমিটেড কারখানায় তৈরি হচ্ছে এসব গাউন। কারখানাটিতে বিয়ের গাউন ছাড়াও ভেইল, বোলেরো, জ্যাকেট, পেটিকোট, বিয়ের গয়না ও বিভিন্ন ধরনের সন্ধ্যাকালীন পোশাক তৈরি হচ্ছে। মেইড ইন বাংলাদেশ লেখা এসব পোশাক জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রায় ৩৭টি দেশে রপ্তানি হচ্ছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৫২ লাখ ৬৬ হাজার ৭৯৮ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রপ্তানি হয়েছে ৭ লাখ ১২ হাজার ৪১২ ডলারের পণ্য। চলতি অর্থবছরে রপ্তানি ৮০ থেকে ৯০ লাখ ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

মেইড ইন বাংলাদেশ লেখা এসব গাউন ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় ৩৭ দেশে যাচ্ছে২০১৯ সালে টঙ্গীতে উৎপাদন কার্যক্রম শুরু করে ইউবিএফ ব্রাইডাল। বিশেষায়িত এই পোশাক তৈরিতে দক্ষ শ্রমিকের সংকট থাকায় শুরুতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে। পরে ২০২২ সালে কারখানাটি আদমজী ইপিজেডে স্থানান্তর করা হয়।

এখন পাঁচতলা ভবনে পরিচালিত কারখানাটিতে আছে আটটি উৎপাদন লাইন। প্রতিটি লাইনে কাজ করছেন ২৩ জন করে শ্রমিক। সাদা কাপড়ে নিখুঁতভাবে পুঁতি, পাথর, লেস ও জরি বসিয়ে গাউনকে দৃষ্টিনন্দন করে তুলছেন তারা। কেউ হাতে নকশা করছেন, কেউ মেশিনে কাপড় কাটছেন। আবার কেউ ব্যস্ত রয়েছেন মান যাচাই ও প্যাকেজিংয়ের কাজে। একটি গাউন তৈরি করতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

আদমজী ইপিজেডের জুলাই ২০২৬ সালের কোম্পানি প্রোফাইল অনুযায়ী, জার্মান মালিকানাধীন ইউবিএফ ব্রাইডাল লিমিটেডে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ৩৬ লাখ ৬৩ হাজার ৯৮৭ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন ৩৫৭ জন স্থানীয় শ্রমিক। এখানে কোনো বিদেশি কর্মী নেই।

প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. রবিউল হক সিদ্দিকী জানিয়েছেন, কর্মীদের ছয় মাসের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে। ভবিষ্যতে আরও বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নকশা ও দক্ষতা উন্নয়নে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা চলছে।

আদমজী ইপিজেড কর্তৃপক্ষ জানায়, ২৯২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই ইপিজেডে রয়েছে ২৭৬টি শিল্প প্লট। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সেখানে ৮৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। এ পর্যন্ত রপ্তানি হয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলারের পণ্য।

বাংলাদেশে তৈরি এসব গাউন যখন ইউরোপ-আমেরিকার কোনো নববধূর বিশেষ দিনের পোশাক হয়ে ওঠে, তখন এর পেছনে থাকে নারায়ণগঞ্জের শ্রমিকদের দক্ষ হাতের নিপুণতা। পোশাক রপ্তানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বিশেষায়িত পণ্যের বৈশ্বিক বাজারেও বাংলাদেশের সক্ষমতার জানান দিচ্ছে আদমজীর এই কারখানা।

গাউননারায়ণগঞ্জবিয়ের গাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    advertiseadvertise