Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল, বিতর্কে নতুন প্রশ্ন

সাতক্ষীরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২০:০৮
এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল, বিতর্কে নতুন প্রশ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সামাজিক মাধ্যমে এবার তার সঙ্গে এক নারীর হোটেলে প্রবেশের নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর আবারও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী কিনা কিংবা ভিডিওটি বিয়ের আগে নাকি পরে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। এ সময় হোটেলের রিসেপশনে দায়িত্বরত এক ব্যক্তির সঙ্গে করমর্দন করে তারা ভেতরে যান। ভিডিওর আরেক অংশে হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী কিনা, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে গত ২০ জুলাই সামাজিক মাধ্যমে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে দাবি করে আরেকটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে লিখিত এক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান এবং সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

আরও পড়ুন

ভিডিও ভাইরালের পর ‘ব্যাকডেটে’ কাবিননামায় সই করেন এমপি নজরুল

২২ জুলাই ২০২৬

এ ঘটনার জেরে বুধবার (২২ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খাইরুল বদিউজ্জামান বলেছেন, দেশের প্রচলিত আইনে ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনো নারী নিজের ইচ্ছায় যে কোনো বয়সের প্রাপ্তবয়স্ক পুরুষকে বিয়ে করতে পারেন। তবে নারী যদি ১৮ বছরের কম বয়সী হন, তাহলে সেটি আইনগতভাবে অপরাধ।

তিনি বলেছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিয়ের আগে নাকি পরে ধারণ করা হয়েছে, সেটি এখনো যাচাই হয়নি। তাই কেবল ভিডিও দেখে এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ভিডিও ধারণের আইনগত দিক তুলে ধরে এই আইনজীবী বলেছেন, দুইজন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ ব্যক্তিগতভাবে কোথাও একত্রে অবস্থান করলে তাদের গোপনে ভিডিও ধারণ বা তা ছড়িয়ে দেওয়ার বিষয়টিও আইনগত প্রশ্নের জন্ম দেয়। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এ ধরনের কর্মকাণ্ডও আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে নতুন ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা চললেও ভিডিওতে গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকা নারীর পরিচয় এবং ভিডিও ধারণের সময়-পরিস্থিতি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে তদন্ত ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছে জনমনে তৈরি হওয়া নানা প্রশ্ন।

সাতক্ষীরার এমপিএমপি নজরুলভাইরাল ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন