একটি চিরকুটে লেখা ‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’। আরেকটাতে ‘আমি হেরেছি, তুমি জিতেছো’। আরেকটায় ‘মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই’। চিরকুটের কোনোটি সাদা কাগজ আবার কোনোটি জাতীয় সংসদের সিলযুক্ত প্যাড— এসব চিরকুটের পাতা জুড়ে ছড়িয়ে আছে এক জটিল সম্পর্কের টানাপড়েনের কথা।সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের ফ্ল্যাট থেকে গতকাল রবিবার রাতে পুলিশের পাওয়া একাধিক চিরকুটের গল্প এটি।একটি চিরকুটে জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে কালো কালিতে লেখা রয়েছে, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সঙ্গে, কিন...