Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্যামনগরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা, ঠেকাতে গিয়ে আহত ৭

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ২০:০৯
শ্যামনগরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা, ঠেকাতে গিয়ে আহত ৭

আহত এক যুবক, ছবি : আগামীর সময়

সাতক্ষীরার শ্যামনগরে রাজনৈতিক বিরোধে দুই হিন্দু যুবকের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সাইদুল ইসলাম ও তার ছেলে সাব্বির হোসেন রাজুর বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে উপজেলার ঈশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্রের আঘাতে সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন সহকারী শিক্ষক আমির হোসেন (৪০), পিয়ার আলী মোড়ল (৪৬), আব্দুস সামাদ মিঠু (৪৩), আরিজুল ইসলাম (২৬), মিলন মন্ডল (৩২), জয়ন্ত মন্ডল (২৮) ও জগদীশ চন্দ্র মন্ডল (২৭)।

ভুক্তভোগী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে সাইদুল ও তার ছেলে সাব্বিরের নেতৃত্বে ২৪ থেকে ২৫ জনের একটি দল জয়ন্ত মন্ডল ও মিলন মন্ডলের বাড়ির দিকে যায়। এ সময় তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধারালো দা দিয়ে আঘাতের এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শ্রেণিকক্ষে

০২ অক্টোবর ২০২৬

এ ঘটনায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘটনাস্থলে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন আহত মিলন মন্ডল।

মিলন মন্ডলের ভাষ্য, সাইদুল ইসলাম ও তার ভাই বিএনপি নেতা রাশিদুল ইসলামের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সম্প্রতি সাইদুল ইসলাম বিএনপিতে ফিরে ঈশ্বরীপুর ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। বৃহস্পতিবার রাতে দুই ভাই নিজেদের অনুসারীদের নিয়ে এলাকায় মহড়া দেওয়ার চেষ্টা করেন।

মিলন বলেন, শুক্রবার সকালে রাশিদুলের লোকজনের ওপর হামলার জন্য সাইদুল প্রতিবেশী হিসেবে তাদের কয়েকজনকে ডেকে পাঠান। কিন্তু তারা রাশিদুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে লাঠি ধরতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে দুপুরে সাইদুল ও তার ছেলে লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন।

তিনি বলেন, আমরা কারও পক্ষ হয়ে মারামারি করতে রাজি হইনি। এরপর দুপুরে তারা লোকজন নিয়ে এসে ইটপাটকেল ছোড়েন। এ সময় কয়েকজন আহত হন। বাড়িঘর ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম। তিনি বলেন, আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। তখন এলাকার লোকজন প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দু-চারজন আহত হয়ে থাকতে পারেন। তবে গুরুতর কিছু ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার ছেলে সাব্বির সম্প্রতি ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পারিবারিক বিরোধ ও স্থানীয় রাজনৈতিক অনুসারীদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙচুর করা মোটরসাইকেল উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্যামনগরবিএনপিহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও