Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২২:৫৩
শেয়ার করুন:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

গণনা করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা

দীর্ঘ চার মাস ২৫ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়া মিলেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা। ৫১ বস্তা টাকা গণনা করতে প্রায় ১৪ ঘণ্টা সময় লেগেছে।

আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব মো. কামরুল হাসান মারুফ।

এর আগে সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের ১০টি স্থায়ী দানসিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। পরে দানের অর্থ বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ।

মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগে দানবাক্স হিসেবে ১০টি স্থায়ী সিন্দুক ও তিনটি অস্থায়ী ট্রাঙ্ক ব্যবহার করা হতো। তবে এবার সবগুলো পূর্ণ হয়ে যাওয়ায় আরও দুটি অস্থায়ী ট্রাঙ্ক যুক্ত করা হয়। ফলে মোট ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি ট্রাঙ্ক খোলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি দানসিন্দুক খোলার কার্যক্রম পরিচালনা করে।

টাকা গণনা ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৬৭১ জন। তাদের মধ্যে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ও পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ৩৫ জন শিক্ষক ও কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী ছিলেন।

আরও পড়ুন

‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

২১ নভেম্বর ২০২৬

এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য ও ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য। এ কাজে ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন।

টাকা গণনার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২৭ জুন সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা।

এর আগে দানবাক্সে পাওয়া নগদ অর্থ ব্যাংকে জমা রাখা হলেও স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হতো। দীর্ঘ প্রায় ছয় বছর পর গত ১২ অক্টোবর এসব সিলগালা খুলে গণনা করা হয়। তখন পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা। এসব বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে পাওয়া গেছে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা। স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান রয়েছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, এ পর্যন্ত পাগলা মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। পাশাপাশি অনলাইনে অনুদান পাওয়া গেছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। এ ছাড়া সংরক্ষিত স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার অর্থও রয়েছে।

দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ মানত, কৃতজ্ঞতা ও বিভিন্ন মনোবাসনা পূরণের আশায় পাগলা মসজিদে নগদ অর্থ, স্বর্ণালংকার, রুপা, গবাদিপশু ও বৈদেশিক মুদ্রা দান করেন। এসব অর্থ মসজিদের উন্নয়ন, মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের ব্যয় নির্বাহ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিলসহ অন্যান্য ব্যয়ও এ তহবিল থেকে মেটানো হয়। এ ছাড়া জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জের দরিদ্র রোগীদের চিকিৎসায় অনুদান দেওয়া হয়। মাদ্রাসাটি থেকে এ পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।

এদিকে মুসল্লিদের নামাজের জায়গার সংকট নিরসনে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অজুখানা ও নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এ কাজের কার্যাদেশ দেওয়া হয়। মসজিদের বাইরে পাবলিক টয়লেট নির্মাণের কাজও শেষ হয়েছে।

আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘পাগলা মসজিদের আধুনিকায়নের পাশাপাশি এর অধীনে পরিচালিত মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থীরাও যেন এ সুযোগ-সুবিধা পায়, সে উদ্যোগ নেওয়া যেতে পারে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা যাতে ধর্মীয় কার্যক্রম পালনে কোনো অসুবিধায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় রেখেই মসজিদের আধুনিকায়ন করা হবে।’

পাগলা মসজিদদানবাক্সের টাকাগণনাকিশোরগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে