গাড়ির ধাক্কায় নছিমন উল্টে প্রাণ গেল চালকের

সংগৃহীত ছবি
মাগুরায় গাড়ির ধাক্কায় নছিমন উল্টে মো. মহিউদ্দিন (৫০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের পুলিশ লাইন বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার শাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
মাগুরায় মেছো বাঘ আতঙ্ক
২২ জুন ২০২৬
স্থানীয়রা জানান, মহিউদ্দিন নছিমনে করে কাঁচামাল নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে যান। সেগুলো বিক্রি করে ঝিনাইদহ ফিরছিলেন। পুলিশ লাইন বাঁশতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি নছিমনকে ধাক্কা দিলে সেটি উল্টে যায় ও তিনি চাপা পড়েন। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য,মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নছিমনকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।





