Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩১
ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

ফেনীর সদর উপজেলার শর্শদিতে ট্রেনে কাটা পড়ে হুসাইফা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলের দুর্ঘটনা এটি।

নিহত হুসাইফা ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইকবাল হোসেনের মেয়ে।

পরিবারের ভাষ্য, বুধবার দুপুরে হুসাইফা শর্শদিতে তার নানাবাড়িতে বেড়াতে আসে। বিকেল পাঁচটার দিকে সমবয়সীদের সঙ্গে খেলতে খেলতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কাছে চলে যায় সে। এ সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দেওয়া হয়েছে মরদেহ দাফনের অনুমতি।

ফেনীট্রেনে কাটা পড়ে মৃত্যুশিশু নিহত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise