Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে ডুবেছে পার্বতীপুরের ৪০ হেক্টর জমির পাকা ধান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৫:০৩
টানা বৃষ্টিতে ডুবেছে পার্বতীপুরের ৪০ হেক্টর জমির পাকা ধান

সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় টানা দুদিনের ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ায় তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। এতে কাটার অপেক্ষায় থাকা পাকা ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা।

গত শুক্রবার রাত থেকে অবিরাম বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আরও খারাপ হয়েছে পরিস্থিতি। নিচু জমিতে পানি জমে ধানগাছ নুয়ে পড়েছে। ফলে ধান কাটতে পারলেও শ্রমিক খরচ দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকরা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ, মামুনপাড়া, কালেখাপাড়া ও কালিকাবাড়ী এলাকা। আজ শনিবার দুপুরে সরেজমিনে এসব এলাকায় দেখা যায়, পানিতে ডুবে থাকা জমিতে কৃষকরা কষ্ট করে ধান কাটছেন।

মামুনপাড়া গ্রামের কৃষক চাঁদ মামুন বলেছেন, অসময়ে অতিবৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ধানের। পানিতে ডুবে থাকা ধান কাটতে শ্রমিক খরচ দিতে হচ্ছে দ্বিগুণ। পাশাপাশি অনেক ধান শীষ থেকে ঝরে পানিতে পড়ে যাওয়ায় ফলনও কমে যাবে বলে তার ভাষ্য।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন জানিয়েছেন, পানিতে নিমজ্জিত মন্মথপুর, চণ্ডীপুর ও হামিদপুর ইউনিয়নের প্রায় ৪০ হেক্টর জমির ধান। এখনো নিরূপণ করা হয়নি ক্ষতির সঠিক পরিমাণ।

তিনি জানালেন, পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কাটতে বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে কৃষকদের। এতে বেড়ে গেছে শ্রমিক খরচও।

বৃষ্টিধানপানিকৃষকক্ষতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise