Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাইক্ষ্যংছড়ি

চেয়ার আছে-ফ্যানও ঘোরে, অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৭
চেয়ার আছে-ফ্যানও ঘোরে, অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী

ছবি: আগামীর সময়

‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা’ নিশ্চিত করার কথা থাকলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের কয়েকটি সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

কর্মদিবসে সকাল ১১টার দিকে সরেজমিন বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা যায়, কয়েকটি কার্যালয়ের দরজায় তালা ঝুলছে। আবার কিছু অফিস খোলা থাকলেও সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনেককেই দেখা যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় উপজেলা প্রকৌশলী কার্যালয় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়সহ কয়েকটি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টি চোখে পড়ে। কোনো কোনো কার্যালয়ের দরজায় তালা ঝুলতে দেখা যায়। আবার কিছু অফিসে ফ্যান সচল থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মঘণ্টায় কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অফিসে উপস্থিত না থাকায় বিভিন্ন কাজে আসা সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। কেউ কেউ প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে একজন স্থানীয় সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

সেখানে উল্লেখ করা হয়, সকাল ১১টার সময়ও কয়েকটি সরকারি অফিসে তালা ঝুলতে দেখা গেছে। আর যেসব অফিস খোলা রয়েছে, সেখানেও চেয়ার-টেবিল ও ফ্যান সচল থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের পাওয়া যাচ্ছে না।

জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এ রকম হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হবে।

নাইক্ষ্যংছড়িকর্মচারীঅফিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির