Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাগরদোলায় ঝুলে থাকা জীবন

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৫৮
নাগরদোলায় ঝুলে থাকা জীবন

রুবেল। সম্প্রতি ফেনী পি টি আই মাঠে মিনি নাগরদোলা রাইডের সামনে তোলা।

ওর নাম রুবেল। বাড়ি লক্ষ্মীপুর জেলার টুমচরে। বাবা রফিকুল ইসলাম দিনমজুর। মা-বাবা ও তিন ভাইবোনকে নিয়ে তাদের সংসার। সেখানে অভাব নিত্যসঙ্গী। পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল তার। কিন্তু অনটনের সংসারে সেই সুযোগ হয়নি।

ওদের এক আত্মীয়ের নাম আব্দুল করিম। তিনি বিভিন্ন জেলা শহরে ঘুরে যেসব মেলা আয়োজিত হয়, সেখানে ছোট ছোট রাইড বসিয়ে উপার্জন করেন। এসব রাইডের বেশির ভাগই হস্তচালিত। যেমন নাগরদোলা, ঝুলন্ত নৌকা ও মেরি গো রাউন্ড।

একদিন বাবা তাকে ওই আত্মীয়ের সঙ্গে রাইডে কাজ করতে পাঠিয়ে দেন। কয়েকজন মিলে তারা বিভিন্ন রাইডে কাজ করে। কাজটি ঝুঁকিপূর্ণ। নাগরদোলার যে অংশে শিশুরা বসে, সেই অংশটি ঝুলে ঘুরিয়ে দিতে হয়। বারবার উঁচুতে লাফিয়ে উঠে আবার নিচে টেনে নামাতে হয়। এরপর ঘুরতে থাকে নাগরদোলা।

সম্প্রতি ফেনী শহরের পি টি আই মাঠে ৭ দিনের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। সেখানে নাগরদোলায় কাজ করছিল রুবেল।

তোমার ভয় লাগে না?

প্রথম প্রথম লাগত, এখন আর লাগে না।

সে জানায়, একেক সময় একেক জেলায় মেলা বসে। তাই তারাও বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায়। তারা দৈনিক বেতনে কাজ করে। দিনে মজুরি ৪০০ টাকা। খাওয়া-থাকার ব্যবস্থা মালিকের।

রুবেল জানায়, সে নিজে কখনো এসব রাইডে চড়ার সুযোগ পায়নি। এ প্রতিবেদক তাকে দুটি রাইডের টিকিট কিনে দিলে তার আনন্দ আর ধরে না।

রুবেল আরও জানায়, এই ঝুঁকিপূর্ণ কাজ সে আর করতে চায় না। সে পড়াশোনা করতে চায়। পাশাপাশি কোনো কারিগরি কাজ শেখারও ইচ্ছা আছে তার।

মে দিবস ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি