মেহেরপুর সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুর সীমান্তে বিজিবির সদস্য ও গ্রামবাসীরা। ছবি: আগামীর সময়
মেহেরপুরের গাংনীর সহড়াতলা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদেরকে ভারত সীমান্তের ওপারে ফেরত নেয় বিএসএফ।
বিজিবি ৪৭ ব্যাটেলিয়ানের পরিচালক নুরুল হুদা জানান, ৭ জনের মধ্যে ১ নারী ও ৬জন পুরুষ। নদীয়া জেলার ব্রজনাথপুর সীমান্তের ১৪২ নং ৫ এস পিলার দিয়ে তাদেরকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।





