যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

মো. সেলিম রেজা। সংগৃহীত ছবি
যশোরে ট্রাকের ধাক্কায় মো. সেলিম রেজা নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকায় আহার পল্লি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. সেলিমের বাড়ি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামে। তিনি লুৎফর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে। সেলিম লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারবাজার হাইওয়ে থানার ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস।
স্থানীয়রা জানান, সকালে তিনি মোটরসাইকেলে করে যশোর থেকে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আহার পল্লি রেস্টুরেন্টের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যান চালক।
লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম মিয়া বলেছেন, সড়ক দুর্ঘটনা সহকারী শিক্ষক সেলিম রেজা নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল রয়েছে।





