Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এনসিপিতে যোগ দিয়ে চাপে কাফি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৭:৪৯
এনসিপিতে যোগ দিয়ে চাপে কাফি

সংগৃহীত ছবি

এনসিপিতে যোগ দিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই নানা চাপে পড়েছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর তিনি নিজ জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেন।

আজ সোমবার ফেসবুক লাইভে এসে কাফি অভিযোগ করেন, রাজনৈতিক এই সিদ্ধান্তের পর থেকেই তার ওপর চাপ বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন ধরে যে বাসার চিলেকোঠায় তিনি ভাড়া থাকতেন, সেটি ছেড়ে দেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির একাধিক মালিকের মধ্যে কয়েকজন তাকে বিভিন্নভাবে বিরক্ত করছেন।

এদিকে তার পেশাগত জীবনেও নেমে এসেছে ধাক্কা। একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ থাকলেও হঠাৎ করেই সেই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

তার ভাষ্য, রাজনীতিতে আসার পর অল্প সময়েই বড় দুটি ত্যাগ স্বীকার করতে হলো। বিস্তারিত তুলে ধরে কাফি বলেছেন, ‘আমি যে বাসায় ভাড়া থাকি, সেই বাসার ছাদে বসে একটি ইন্টারভিউ দিতে চেয়েছিলাম। এ নিয়ে অন্য ফ্ল্যাটের অনেকের সমস্যা দেখা দেয়। মূলত আমি এনসিপিতে যোগ দেওয়ার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।’

ব্র্যান্ড অ্যাম্বাসাডর চুক্তি বাতিল প্রসঙ্গে কাফি বলেছেন, ‘আমি একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম। তারা আমাকে ফোন করে জানিয়েছে, রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কারণে তারা আমাকে আর রাখতে পারছে না।’

সরকারি দলের সঙ্গে থাকলে সুবিধা পাওয়া যায়— এমন মন্তব্য করে কাফি ইঙ্গিত করেন, ভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়ার কারণেই তিনি এসব সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে এসব চাপের মধ্যেও দমে যাননি কাফি। এটিকে জীবনের আরেকটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

আগামীর সময়কে কাফি বলেছেন, ‘যা-ই হোক না কেন, আমি ভেঙে পড়ছি না। মহান আল্লাহতায়ালা হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন। হয়তো আমার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে।’

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন নুরুজ্জামান কাফি।

এনসিপিকাফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে