Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে জুতাপেটা

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৩:১৫
প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে জুতাপেটা

পাবনায় নারীকে ধর্ষণচেষ্টার সালিশে জুতাপেটা করা হচ্ছে অভিযুক্তকে। ছবি: আগামীর সময়

মেয়েকে ঘরে রেখে পাশেই ছেলের বাড়িতে গিয়েছিলেন তার মা। সে সুযোগে ঘরে ঢুকে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীটিকে (৩০) ধর্ষণের চেষ্টা করেন এলাকার মহব্বত আলী নামে এক ব্যক্তি। চিৎকার শুনে মা ফিরে এলে পালিয়ে যান তিনি।

ঘটনাটি পাবনার সাঁথিয়ার গৌরীগ্রাম ইউনিয়নে। মহব্বত আলীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে গত বুধবার দুপুরে। স্থানীয়রা জানালেন, এর বিচারে গতকাল রবিবার গ্রামে বসে সালিশ। সন্ধ্যায় ডাকা ওই বৈঠকে অপরাধ স্বীকার করেন মহব্বত। সাজা হিসেবে তাকে ২০ বার জুতাপেটা করে দফারফা হয় ঘটনাটির।

পুলিশকে না জানিয়ে সালিশ বৈঠকে এমন গুরুতর অপরাধ মীমাংসার সমালোচনা করেন স্থানীয়রা। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, ইউপি সদস্য মো. মিল্টন, আরশেদ আলী ও মালেক মেম্বারসহ গ্রামের মাতব্বররা এই সালিশের আয়োজন ও বিচার করেন। তারাই নিশ্চিত করেছেন এসব।

আরও পড়ুন

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের সালিশ ভেঙে অভিযুক্তকে গ্রেপ্তার

২৬ মে ২০২৬

ভুক্তভোগী নারীর আত্মীয়ের কথা, ‘মহব্বত এর আগেও দুই জায়গায় একই অপরাধ করেছে। আমার শ্যালিকার ঘটনায় শনিবার সালিশে বসার কথা থাকলেও সে আসেনি... একজন অসহায় প্রতিবন্ধী নারীর ধর্ষণচেষ্টার বিচার কি শুধু ২০টি জুতার বাড়ি? আমি এই অন্যায় রায় না মেনে সালিশ থেকে চলে এসেছি। আমাদের থানায় যেতে এখনো বাধা দেওয়া হচ্ছে। আমরা কোনো টাকা-পয়সা চাই না, অন্যায়ের সঠিক বিচার চাই। সবার সঙ্গে আলোচনা করে আমরা আইনের দ্বারস্থ হব।’

সালিশে থাকা ইউপি সদস্য আরশেদ আলী বললেন, ‘আমি এই আইন জানি না। ওটা আমার ওয়ার্ডও না। চেয়ারম্যান সাহেব ডাকছিলেন, তাই গিয়েছিলাম। চেয়ারম্যান সাহেব সবকিছু ভালো জানেন।’

ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাবের ভাষ্য, ‘ওই ছেলে অপরাধ স্বীকার করেছে। এই অপরাধ সালিশে বিচার করার আইন যে নেই, তা আমি জানি। কিন্তু দুই পক্ষ বসে সমাধান করতে চেয়েছিল বলেই সালিশটি করা হয়েছে।’

আরও পড়ুন

শিশু ধর্ষণচেষ্টায় সালিশ, সাজায় চড় ও জরিমানা

১৫ জুন ২০২৬

ঘটনা জানার পর প্রতিবন্ধী নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ‘পরিবারটিকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেছেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণ বা ধর্ষণচেষ্টা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের অপরাধের বিচার কোনোভাবেই গ্রাম্য সালিশে করার সুযোগ নেই। আইন অমান্য করে চেয়ারম্যান ও অন্যরা কেন এটি করলেন, তা জানতে চেয়ারম্যানকে ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনাসাঁথিয়াধর্ষণচেষ্টাসালিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি