পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নজিবুর রহমান মোমেনের বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে সব অভিযোগ অস্বীকার করে বিএনপিকেই বিশৃঙ্খলার জন্য দায়ী করেছেন ওই সংসদ সদস্য।বিএনপি নেতাদের অভিযোগ, সাঁথিয়ার আফতাবনগর জামে মসজিদে জোরপূর্বক ইমামতি করার চেষ্টা এবং এর জেরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।আজ মঙ্গলবার সাঁথিয়া পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্থানীয় বিএনপি...