Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাঁথিয়া

জামায়াত এমপির ইমামতি নিয়ে মসজিদের মধ্যে হাতাহাতি

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৬:৪৭
জামায়াত এমপির ইমামতি নিয়ে মসজিদের মধ্যে হাতাহাতি

ছবি: আগামীর সময়

পাবনার সাঁথিয়ায় পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার জুমার জামাতের ঠিক আগমুহূর্তে পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ও পাবনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন গত শুক্রবারও জুমার নামাজ পড়াতে চেয়েছিলেন। বিএনপির কর্মী-সমর্থকদের আপত্তির মুখে তা সম্ভব হয়নি।

আজ শুক্রবার তিনি পুনরায় নামাজ পড়াতে এলে খুতবা শুরুর আগমুহূর্তে মসজিদে উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকরা আবার বাধা দেন। এ নিয়ে মসজিদের ভেতরেই জামায়াত-শিবির ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়।

পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই উপস্থিত থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতেই জুমার নামাজ সম্পন্ন হয়।


আরও পড়ুন

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

২৪ জুলাই ২০২৬

এ ব্যাপারে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম বললেন, দলীয় প্রভাব বিস্তারের জন্য জামায়াত এমপি গত শুক্রবারও নামাজ পড়াতে চাইলে স্থানীয়দের আপত্তির মুখে তা পারেননি। আজও জামায়াত-শিবির ও এনসিপিকর্মীরা ধমকানো, ধাক্কাধাক্কি ও কিল-ঘুসি মারা শুরু করেন। সবাই প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ সবাইকে থামালে নির্ধারিত ইমামকে দিয়েই নামাজ সম্পন্ন হয়।



​বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, এমপি সাহেব নিজে ইচ্ছা করে ক্ষমতা দেখাতে জুমার মতো পবিত্র দিনে এমন ঝামেলার সৃষ্টি করেছেন।

তবে বিএনপির পাল্টা অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বললেন, আমি ক্ষমতা প্রদর্শন করতে বা ইচ্ছাকৃতভাবে সেখানে নামাজ পড়াতে যাইনি। স্থানীয়দের দাবির মুখেই গিয়েছি। গত জুমায় তারা দাবি জানালে বিএনপি নেতাকর্মীদের ঝামেলার আশঙ্কায় যাওয়া হয়নি। আজ কোনো ঝামেলা হবে না মর্মে স্থানীয়রা পুনরায় আমন্ত্রণ জানালে আমি যাই। কিন্তু খুতবার সময় বিএনপির নেতাকর্মীরা ঝামেলা শুরু করে, যা অত্যন্ত ন্যক্কারজনক।

তিনি আরও অভিযোগ করেন, ঝামেলাটি তারা পূর্বপরিকল্পিতভাবে করেছে। গোপীনাথপুরের বাসিন্দা বিএনপি নেতা করিম ও সেক্রেটারি সিরাজসহ এলাকার বাইরে থেকে বহু নেতাকর্মী এনে এই ঝামেলা বাধায়। আমাদের স্থানীয় নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এমনকি নামাজের পর আমাদের এক কর্মীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে মারধর করা হয়। এ ঘটনায় পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।

​ঘটনার বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বললেন, এমপি সাহেবের সেখানে নামাজ পড়ানোকে কেন্দ্র করে ঝামেলা হতে পারে—এমন আগাম সংবাদ পুলিশের কাছে ছিল। তাই আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়। তা সত্ত্বেও নামাজের আগমুহূর্তে মসজিদের ভেতরে বাগবিতণ্ডা ও হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের মারধর বা আহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে।

জামায়াতসাঁথিয়াইমামতিহাতাহাতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে