নীলফামারীর ডিমলায় পাম্প মালিক ও গ্রাহকদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে মাহবুবুর রহমান (২৭) নামে এক যুবক আহত হলে তাকে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের মেসার্স আলম ফিলিং সেন্টারে এ ঘটনা ঘটে।পরে থানা পুলিশ ফোর্স পৌঁছে পাম্পটির যাবতীয় কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িককভাবে স্থগিত করে ঘটনা নিয়ন্ত্রণ করেন।গ্রাহকদের অভিযোগ, রবিবার রাতে সরকারের তেলের দাম পুনর্নির্ধারণের ঘোষণার পরপরই মেসার্স আলম...