Agamir Somoy E-Paper
সোমবার, ৮ জুন, ২০২৬
আগামীর সময়
নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল
সোমবার, ৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ

ডিসি কার্যালয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

ময়মনসিংহ ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২৩:২৮
ডিসি কার্যালয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

সংগৃহীত ছবি

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির দুই নেতার মধ্যে ঘটেছে হাতাহাতির ঘটনা।

আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘটে এ ঘটনা। হাতাহাতির একপর্যায়ে ভেঙে যায় একটি ফুলের টব।

অভিযোগ রয়েছে, একজন নেতা ওই টব তুলে অপর নেতাকে মারতে উদ্যত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অফিস সহকারী জনি (৩০) আঘাত পান হাতে।

ঘটনায় জড়িত দুই নেতা হলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ মো. আজিজুল হক এবং ময়মনসিংহ কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একজন নেতা জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করছিলেন, আরেকজন বের হচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা রূপ নেয় হাতাহাতিতে।

ঘটনার সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান নিজ দপ্তরে ছিলেন উপস্থিত। পরে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা, জেলা প্রশাসকের দেহরক্ষী পুলিশ সদস্য মো. জাকির হোসেন এবং অফিস সহকারী জনি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেছেন, মূলত একে অপরকে শ্লেজিং করা নিয়ে ঘটনার শুরু। ঘটনাটি তাকেও বিব্রত করেছে বলে জানান তিনি।


ময়মনসিংহডিসি অফিসহাতাহাতি
    শেয়ার করুন:
    Advertisement
    বিশ্ব রোবোটিক্সে ইতিহাস গড়ল ইউআইইউ

    বিশ্ব রোবোটিক্সে ইতিহাস গড়ল ইউআইইউ

    ০৮ জুন ২০২৬, ০০:৫৩

    advertiseadvertise