Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:২৭
বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

ছবি: আগামীর সময়

কলকাতা বিমানবন্দরে শুক্রবার রাতে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ফেরাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়।

তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরবেন- এই খবর প্রকাশ্যে আসার পরই বিজেপির কর্মীরা বিমানবন্দর চত্বরে জড়ো হতে শুরু করেন। তাদের বিরুদ্ধে ডিম নিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনার অভিযোগও তোলা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

শুক্রবার দিল্লিতে লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়। বৈঠক শেষে তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন।

অভিষেককে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী-সমর্থক। অন্যদিকে বিজেপির কর্মীরাও সেখানে জড়ো হন। অভিযোগ, দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতির রূপ নেয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়তেই পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়।

তৃণমূলের কয়েকজন নেতা অভিযোগ করেন, বিজেপির কিছু কর্মী পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখাতে এসেছিলেন এবং তাদের মধ্যে কয়েকজনের কাছে সন্দেহজনক বস্তু ছিল। তবে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, তৃণমূল অকারণে রাজনৈতিক নাটক তৈরি করার চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও ভিত্তি নেই।

সংঘর্ষের জেরে বিমানবন্দর এলাকায় সাময়িকভাবে উদ্বেগ ছড়িয়ে পড়ে। উপস্থিত যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের একাংশ পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার মধ্যেই বিমানবন্দর ত্যাগ করেন। তাঁর বেরিয়ে যাওয়ার পরও কিছু সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে উসকানিমূলক কর্মসূচির পথ বেছে নিচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, রাজ্যের শাসকদল নিজেদের ব্যর্থতা ঢাকতেই এমন অভিযোগ তুলছে।

দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। তবে চোর ভাইপো আসবে জন্য বিভিন্ন এলাকার ক্রিমিনালদের আগে থেকেই নিয়ে আসা হয়। তারা কেন এসেছে?

ভারতবিমানবন্দরহাতাহাতিউত্তেজনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে