Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদ ঘিরে সিলেটে জাল টাকার চক্র, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:৫৭
ঈদ ঘিরে সিলেটে জাল টাকার চক্র, আটক ৪

সংগৃহীত ছবি

সিলেটে জাল টাকার একটি চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৩ মে) র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিলেট নগরের শাহজালাল (রহ.) মাজার গেটে এক ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে। পরে রাত ১১টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটে নগরের বন্দরবাজারের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে আরও তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন— গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীরেরবাড়ী এলাকার গুরু চাঁদ বালা (৩৮), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার লগারপাড়া এলাকার শফিকুল ইসলাম (৩৫), বরিশালের বাবুগঞ্জ উপজেলার হাদি বাঁশকাঠি এলাকার সোহাগ সরদার (৩৩) এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নগরপাড়া এলাকার রাশেদ মিয়া (৩০)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা জনবহুল বাজার ও ছোট দোকানগুলোকে টার্গেট করে প্রতারণা চালাতেন। কম দামের পণ্য কেনার কথা বলে বড় অঙ্কের জালনোট দিয়ে দোকানিদের কাছ থেকে আসল টাকা ভাংতি হিসেবে নিয়ে নিতেন।

র‌্যাব-৯ আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে, বিশেষ করে উৎসবকেন্দ্রিক ভিড়ের সুযোগ নিয়ে বাজারে জাল টাকা ছড়িয়ে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত।

আটক ৪সিলেটজাল টাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!