Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্থানীয় নির্বাচনে মতপার্থক্য ভুলে যোগ্যদের এগিয়ে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮
স্থানীয় নির্বাচনে মতপার্থক্য ভুলে যোগ্যদের এগিয়ে নিতে হবে

ছবি: আগামীর সময়

জনগণের প্রত্যাশা পূরণে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন এবং সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রয়োজন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দলকে সংগঠিত থাকতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ভোটে যাতে প্রতিনিধি নির্বাচিত হয়, সে ব্যবস্থা রাখতে হবে। সংগঠনের ক্ষতি হয়—এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

স্থানীয় নির্বাচনে মতপার্থক্য ভুলে যোগ্য ও গ্রহণযোগ্য নেতাদের এগিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দলকে ভালোবেসে প্রয়োজন হলে ত্যাগ স্বীকার করতে হবে।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় দল নেবে না উল্লেখ করে তিনি বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করলে দলীয় পরিচয় বহন করার সুযোগ থাকা উচিত নয়।

তিনি আরও বলেছেন, যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বিভিন্ন অপশক্তি মোকাবিলায় কাজ করার কথাও বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা এমপি বলেছেন, দল সরকারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে হবে। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব দেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দীর্ঘদিন বিএনপির আন্দোলনে যারা ছিলেন, তারাও জুলাই যোদ্ধা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনে দলের প্রকৃত নেতাকর্মীদের বাছাই করা হবে বলে জানান তিনি।

বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে। সংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্থানীয় নির্বাচনে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে যোগ্যতা ও সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে। সবার সঙ্গে সমন্বয় ও মেলবন্ধনের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে বক্তব্য দেন কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ, যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহিলা দলের সভানেত্রী তাসনিম শারমিন তামান্না, তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমী এবং জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।

সভায় সিলেট জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রীস্থানীয় নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়