Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালবৈশাখীতে ৪ গরু হারাল কৃষক পরিবার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮
কালবৈশাখীতে ৪ গরু হারাল কৃষক পরিবার

সংগৃহীত ছবি

কালবৈশাখীর হঠাৎ তাণ্ডব—ঝড়, বৃষ্টি আর বজ্রপাতের বিকট শব্দে কেঁপে উঠেছিল চারপাশ। কিন্তু সেই বিকালটি বাগেরহাটের শরণখোলার কয়েকটি কৃষক পরিবারের জন্য হয়ে উঠল চরম দুঃসহ এক স্মৃতি। মুহূর্তেই তাদের চোখের সামনে নিভে গেল জীবিকার আশ্রয়— চারটি গরু।

গতকাল বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। ঝড়ের সময় কেউ গরু রেখেছিলেন গোয়ালঘরে, কেউ বা মাঠে বেঁধে। কিন্তু প্রকৃতির নির্মম আঘাত থেকে রক্ষা পায়নি কোনোটি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে বেলা ১টার দিকে কবির হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হলে তার দুটি গরুর মারা যায় একটি। নিহত গরুটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানান তিনি।

এ ছাড়া উত্তর রাজাপুর গ্রামের কৃষক তোফাজ্জল হাওলাদারের একটি গরু এবং ধানসাগর ইউনিয়নের সাভারের পাড় গ্রামের কৃষক ডালিম বয়াতি ও শহিদুল হাওলাদারের আরও দুটি গরু মারা গেছে বজ্রপাতে। ঝড়-বৃষ্টির সময় গরুগুলো মাঠে বাঁধা ছিল।

বজ্রপাতে গরুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী এবং স্থানীয় গণমাধ্যমকর্মী মো. মাসুদ মীর।

বাগেরহাটশরণখোলাকালবৈশাখী ঝড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: