Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চকরিয়া

সাবেক এনজিও কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ দাবি ২০ লাখ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ২১:১১
শেয়ার করুন:
সাবেক এনজিও কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ দাবি ২০ লাখ

শাহজাহান ফেরদৌস

কক্সবাজারের চকরিয়ায় শাহজাহান ফেরদৌস (৫২) নামে এক সাবেক এনজিও কর্মকর্তাকে অপহরণের অভিযোগ উঠেছে। তাকে জীবিত ফিরিয়ে দেওয়ার শর্তে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বজনরা।

আজ বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহৃত শাহজাহান ফেরদৌস চিরিংগা কর্ণফুলী ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপক। গত সোমবার রাত ৯টার দিকে চকরিয়ার হামিদুল্লাহ সিকদারপাড়া এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় শাহজাহান ফেরদৌসের স্ত্রী রাশেদা ফেরদৌসী বাদী হয়ে মঙ্গলবার (৩০ জুন) চকরিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে শাহজাহানকে অপহরণ করা হয়েছে। ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে রাশেদা ফেরদৌসীর মোবাইল ফোনে কল করে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শাহজাহানকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অপহৃতের ছেলে আদিয়াত মোহাম্মদ আয়াত বলেছেন, মুক্তিপণ দাবি করে ফোন করা ব্যক্তির কণ্ঠস্বর তাদের পূর্বপরিচিত। তিনি দ্রুত অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে তার বাবাকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বললেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অপহৃতকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

চকরিয়ামুক্তিপণএনজিও কর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য