Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফটিকছড়ি

৬ জনকে গুলি করে সহায়তা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস, ধরাছোঁয়ার বাইরে ‘শুটার রায়হান’

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৪২
শেয়ার করুন:
৬ জনকে গুলি করে সহায়তা চেয়ে  ফেসবুকে স্ট্যাটাস, ধরাছোঁয়ার বাইরে ‘শুটার রায়হান’

অভিযুক্ত আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনায় অভিযুক্ত আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলমকে ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে কিংবা তার সহযোগীদের আটক করা সম্ভব হয়নি।

এর মধ্যেই মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে অসহায় কেউ থাকলে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন রায়হান।

নিজের ফেসবুকে লেখেন, সুয়াবিল এলাকায় অবস্থানের কথাও স্বীকার করেন তিনি। তবে গুলিবিদ্ধ ছয়জনের সঙ্গে তার কোনো পূর্ববিরোধ ছিল না বলে দাবি করেন। আহতদের কেউ আর্থিকভাবে অসহায় হলে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিন দুপুরে দেওয়া স্ট্যাটাসে রায়হান লেখেন, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হওয়ার সময় তাকে আওয়ামীপন্থী মনে করে বিএনপির কয়েকজন নেতা গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হন তিনি। পাশাপাশি ভবিষ্যতে কারও গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার হুঁশিয়ারিও দেন।

এদিকে, রায়হানকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের কাছে তথ্য রয়েছে, রায়হান ও তার সহযোগীরা এখনো এলাকায় আত্মগোপনে রয়েছেন। তাদের খুঁজে বের করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নগরীকে ঢেলে সাজানোর কাজ করছি: রাসিক প্রশাসক

২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ নিজে এলাকায় গিয়ে মাইকিং করেন। হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, রায়হানকে আটক করতে পারলে পুরো চট্টগ্রাম শান্ত হয়ে যাবে।

এর আগে, সোমবার রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন আহত হন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অটোরিকশাসহ চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

চালক জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি তার অটোরিকশা ভাড়া নেন। পরে চুরখারহাট বাজারে পৌঁছলে তারা গুলি চালান। অস্ত্রধারীরা তাকে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করেছিলেন বলেও দাবি করেন তিনি।

শুটার রায়হানফটিকছড়িগুলিবিদ্ধআওয়ামীপন্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০