Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নগরীকে ঢেলে সাজানোর কাজ করছি: রাসিক প্রশাসক

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:২৭
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নগরীকে ঢেলে সাজানোর কাজ করছি: রাসিক প্রশাসক

‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও’- প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেছেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে অন্য নগরীগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিন সিটি করপোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কর্মশালা।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে এই কর্মশালার উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এসব কথা বলেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিরা অংশ নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপির প্রকল্প টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।

স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপির প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান। রাজশাহীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

আরও পড়ুন

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর ফিরছেন বাগেরহাটের বাড়িতে

২৪ নভেম্বর ২০২৬

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন আরো বলেছেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বললেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এ পরিচিতি ধরে রাখতে সিটি করপোরেশন নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার এবং বর্জ্য স্থানান্তরের কাজ করছে। পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসকদের দায়িত্ব দেওয়ার পর পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী তারা দ্রুত বর্জ্য অপসারণ করেছেন। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন।

অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরে রিটন বললেন, তিনটি সিটি করপোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। এ পারস্পরিক সহযোগিতা সবার জন্য উপকারী হবে।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেছেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখে অভিজ্ঞতা অর্জন করবেন তারা। এসব অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একটি সিটি করপোরেশনের সফল উদ্যোগ অন্য নগরীর জন্যও অনুসরণীয় হতে পারে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেছেন, প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছেন তারা। জাইকার সহযোগিতায় আয়োজিত এ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা আনন্দিত।

তিনি আরো বললেন, নগরবাসী ও সংশ্লিষ্টদের সহযোগিতায় রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান তারা।

কর্মশালার অংশ হিসেবে প্রতিনিধিরা রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন। এর মধ্যে রয়েছে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতে সড়ক পরিষ্কারের কার্যক্রম। এসব কার্যক্রমের পদ্ধতি ও অভিজ্ঞতা সম্পর্কে তারা ধারণা নিচ্ছেন।

আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে। এতে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিচ্ছন্নতার উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করবেন।

রাসিক প্রশাসকপ্রধানমন্ত্রীরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার