চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনায় অভিযুক্ত আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলমকে ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে কিংবা তার সহযোগীদের আটক করা সম্ভব হয়নি। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে অসহায় কেউ থাকলে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন রায়হান।নিজের ফেসবুকে লেখেন, সুয়াবিল এলাকায় অবস্থানের কথাও স্বীকার করেন তিনি। তবে গুলিবিদ্ধ ছয়জনের সঙ্গে তার কোনো পূর্ববিরোধ ছিল না বলে দাবি করেন। আহতদে...