কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত সোয়া ১১টার দিকে শহরের নগুয়া বটতলা মোড়ে অবস্থিত কার্যালয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাত সোয়া ১১টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের দ্বিতীয় তলায় পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি বারান্দার গ্রিলে আঘাত লেগে ভেতরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




