Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইনানী সৈকত থেকে হোটেল কর্মচারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৫
শেয়ার করুন:
ইনানী সৈকত থেকে হোটেল কর্মচারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফাইল ছবি

উখিয়ার ইনানী সমুদ্রসৈকত থেকে আব্দুল আজিজ (২২) নামের এক হোটেল কর্মচারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা, না দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ইনানী সৈকতের বে-ওয়াচ হোটেল এলাকার দক্ষিণ পাশে কয়েকজন স্থানীয় যুবক কাঁকড়া ধরতে গিয়ে ভাসমান মরদেহটি দেখতে পান। পরে তারা নিহতের পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আবদুল আজিজ উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ইনানীর বে-ওয়াচে হোটেলের বয় হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় যুবদল নেতা শাহাব উদ্দিন শাহ। তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এখানে এসেছি। কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলছি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।’

শাহাব উদ্দিন শাহ আরও জানান, নিহতের পরিবার আগে ইনানী এলাকায় বসবাস করলেও প্রায় ১৭ বছর আগে জুম্মাপাড়ায় স্থায়ীভাবে বসতি গড়ে। জীবিকার প্রয়োজনে আবদুল আজিজ ইনানীতে থেকে হোটেলে চাকরি করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বে-ওয়াচ হোটেলের এক কর্মকর্তা জানান, আবদুল আজিজের সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল বলে তাদের জানা নেই।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

উখিয়াকক্সবাজার সমুদ্র সৈকতভাসমান মরদেহ উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য