Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছিল, আল্লাহ তাকে দেশছাড়া করেছে’

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৭
‘ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছিল, আল্লাহ তাকে দেশছাড়া করেছে’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেরানীগঞ্জের ঘাটারচরে আলোচনা সভায় কথা বলছেন আমানউল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়ার ৪০ বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করেছে; আল্লাহ তাকে (শেখ হাসিনা) দেশছাড়া করেছেন। এটাই আল্লাহর বিচার।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেছেন, ‘দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের নেতাকর্মীরা রাজপথে থেকে ত্যাগ স্বীকার করেছেন। ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম, অত্যাচার ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। তবে কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি।’

তিনি বললেন, ‘জনগণের ভোট ও আস্থাই বিএনপির মূল শক্তি। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই দলটির লক্ষ্য। জনগণের আস্থার ভিত্তিতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনগণকে যথাযথ মর্যাদা দেওয়া এবং তাদের আস্থা ধরে রাখা জরুরি।’

আমানউল্লাহ আমান আরও বলেন, বিএনপিকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের পাশে থাকতে হবে। নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকতে হবে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা আরও দৃঢ় করতে হবে। জনগণের সমর্থন নিয়েই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। তারা দলের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত করা হয়।

বিএনপিআমানউল্লাহ আমানকেরানীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise