Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর, আরও কমতে পারে তাপমাত্রা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৬:০১
শেয়ার করুন:
কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর, আরও কমতে পারে তাপমাত্রা

সকালে কুয়াশায় ঢাকা দিনাজপুর। ছবি: আগামীর সময়

হিমালয়ের পাদদেশঘেঁষা উত্তরের জেলা দিনাজপুরে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সূর্যের দেখা না মেলায় নভেম্বরের মাঝামাঝিতেই শীতের অনুভূতি বেড়েছে। এতে বিশেষ করে ভোর ও সকালে দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এর মধ্যে আগামী ১৯ ও ২০ নভেম্বর জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার ভোর থেকেই দিনাজপুরের খানসামা উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।

শীতের এমন আবহাওয়ায় কৃষিকাজ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ঘন কুয়াশার কারণে আমন ধান কাটা, আগাম আলু ও শীতকালীন সবজি চাষে বাড়তি পরিচর্যার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ ডিগ্রি সেলসিয়াস।

খানসামা উপজেলার সহজপুর গ্রামের বাসিন্দা হাতেম আলী বললেন, ‘সকালে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতিও বেশি হচ্ছে।’

দিনমজুর আনিস বললেন, ‘শীতের কারণে সকালে কাজে বের হতে কষ্ট হয়। তবে কাজ না করলে সংসার চালানো কঠিন। তাই আবহাওয়া যেমনই থাকুক, জীবিকার তাগিদে কাজে যেতে হচ্ছে।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানালেন, চলতি মৌসুমে মঙ্গলবার সবচেয়ে বেশি কুয়াশা দেখা গেছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে।

কুয়াশাদিনাজপুরশীততাপমাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন