Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিশুকে পাটক্ষেতে নিয়ে যৌন নিপীড়ন, মুদি দোকানির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৫২
শিশুকে পাটক্ষেতে নিয়ে যৌন নিপীড়ন, মুদি দোকানির বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

ঝিনাইদহে ৬ বছরের শিশুকে পাটক্ষেতে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করা হয়েছে। 

অভিযুক্তের নাম প্রান্ত হাসান। সে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় মিষ্টি ও টাকার লোভ দেখিয়ে তাকে পাটক্ষেতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন প্রান্ত। পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে প্রান্ত তাকে ছেড়ে দেন। বিষয়টি কাউকে  জানালে তাকে হত্যার হুমকি দেন তিনি। গত বৃহস্পতিবার ঘটনাটি পরিবারকে জানায় শিশুটি। তার পরিবারের সদস্যরা ঘটনাটি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জানালে তারা বিষয়টি ধামাচাপা দেওয়া ও মীমাংসার চেষ্টা করেন। বৃহস্পতিবার রাতে মামলা করেন মেয়েটির পরিবারের সদস্যরা। মামলা করার পর আত্মগোপণে চলে যান প্রান্ত।


আরও পড়ুন

সাই পল্লবীর ৮ কোটির বাড়ি, অথচ জাঁকজমকহীন!

২০ জুলাই ২০২৬


স্থানীয় বাসিন্দা রকিব হোসেন ও জামাল শেখ জানান, ঘটনাটি ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করেন প্রান্ত।এর আগেও তিনি অনৈতিক কাজ করেছেন। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্তের পরিবারের সদস্যরা দাবি করছেন, প্রান্ত এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় তারা ন্যায় বিচার চেয়েছেন।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামানের ভাষ্য, ঘটনাটি সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আদালতে গতকাল শুক্রবার দুপুরে শিশুটি জবানবন্দি দিয়েছে।


যৌন নিপীড়নঝিনাইদহশিশু ধর্ষণচেষ্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: