Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফ্যামিলি কার্ড শুমারিতে ‘বিতর্কিত নিয়োগ’, ইউএনও কার্যালয়ে উত্তেজনা

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:২০
ফ্যামিলি কার্ড শুমারিতে ‘বিতর্কিত নিয়োগ’, ইউএনও কার্যালয়ে উত্তেজনা

কুমারখালীর ইউএনও কার্যায়ের প্রবেশপথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছবি: আগামীর সময়

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্রদল। এতে যোগ দেয় ‘কুমারখালী পতিত স্বৈরাচার বিরোধী নাগরিক সমাজ’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্রজনতা’ নামের সংগঠন।

বিক্ষোভে ইউএনওর কুশপুতুল দাহ ও কার্যালয় ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে ঘটে হাতাহাতির ঘটনাও।

সকাল থেকেই ইউএনও কার্যালয়ের সামনে  অবস্থান নেন কয়েকশ নেতাকর্মী। পুলিশও ছিল সতর্ক অবস্থানে। ​ দুপুর সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা ইউএনওর কার্যালয়ের প্রধান গেট খুলে ভেতরে  প্রবেশের চেষ্টা করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের প্রায় ১০ মিনিট ধরে ধস্তাধস্তি হয়। পরে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারীরা জানান, ৫ আগস্টের পর ‘স্বৈরাচারের দোসরদের’ প্রশাসনের বিভিন্ন স্তরে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড শুমারিতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের নিয়োগ দেওয়া হয়েছে।


আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে আ. লীগ-ছাত্রলীগ

০৮ আগস্ট ২০২৬



​উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহা বললেন, ‘প্রতিটি ইউনিয়ন থেকে খুঁজে খুঁজে আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। কুমারখালীর মানুষ এই বিতর্কিত ইউএনওকে আর দেখতে চায় না।’

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপুর অভিযোগ, ছাত্রদলের যোগ্য নেতাকর্মীদের বাদ দিয়ে প্রায় ৫০ জন আওয়ামী লীগ ও জামায়াতঘেঁষা ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

‘ফ্যাসিস্ট হাসিনাকে হটাতে পেরেছি, সেখানে আপনি (ইউএনও) কিছুই নন। অবিলম্বে কুমারখালী ত্যাগ করুন, অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে’- ঘোষণা দেন ​কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন।

দুপুর পৌনে ১টার দিকে অবরুদ্ধ অবস্থায় কার্যালয়ের দোতলার বারান্দা থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ইউএনও ফারজানা। তাদের উদ্দেশে বলেন, ‘কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণ দিয়ে আমাদের সহায়তা করুন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’


আরও পড়ুন

উচ্ছেদের পর কার্ডে দখল

০৬ আগস্ট ২০২৬



আন্দোলনকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওর পদত্যাগ ও অপসারণের আলটিমেটাম দিয়ে উপজেলা চত্বর থেকে সরে যান। দাবি মেনে না নেওয়া হলে সোমবার সকালে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা বললেন বিক্ষোভকারীরা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কুষ্টিয়ার উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানালেন, জেলা প্রশাসকের নির্দেশনায় তিনি কুমারখালীতে যান। তবে আন্দোলনকারীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। সরাসরি তার কাছে কেউ অপসারণের দাবি জানাননি।

ফ্যামিলি কার্ড সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কুষ্টিয়াফ্যামিলি কার্ডইউএনওঅবরোধবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা