Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সেই ওসি প্রত্যাহার, অভিযোগের তদন্ত শুরু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ২১:০৪
সেই ওসি প্রত্যাহার, অভিযোগের তদন্ত শুরু

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক

বরগুনার পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হককে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অসৌজন্যমূলক আচরণের অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

আজ শনিবার আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, অ্যাসিড হামলার শিকার হয়ে ফাতিমা জমাদ্দার অর্পা নামের এক নারী গত ২০ মে আদালতের নির্দেশে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। তার অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ৯ মে প্রতিপক্ষের লোকজন তার ওপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে গুরুতর দগ্ধ হন তিনি।


আরও পড়ুন

অ্যাসিড হামলার শিকার নারীকে কটূক্তির অভিযোগ ওসির বিরুদ্ধে

২০ জুন ২০২৬



ফাতিমার অভিযোগ, মামলার প্রধান আসামি বাদশা আকনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করলেও ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে জানতে গত বৃহস্পতিবার সকালে পাথরঘাটা থানায় যাওয়ার উদ্দেশে রওনা হলে পথেই তার ওপর হামলা চালায় বাদশা আকন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফাতিমার দাবি, থানায় ওসির কক্ষে প্রবেশ করার পর ওসি তাকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি সেই মাল? ইবলিশ কোথাকার।’ এ ছাড়া তার সঙ্গে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করা হয়। এতে অপমাণিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ করেন তিনি।

ওইদিন ঘটনার সময় থানায় উপস্থিত ছিলেন পাথরঘাটার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মরিয়ম চৌধুরী জেবু। তিনি বলেছেন, ‘আমার সামনেই ফাতিমাকে কটাক্ষ করেছেন ওসি। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখে এমন মন্তব্য শুনে আমি এবং উপস্থিত সবাই বিব্রত হয়েছি।’

এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসি মো. এনামুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।

বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান আগামীর সময়কে বলেছেন, ‘কোনো পুলিশ সদস্য ব্যক্তিগতভাবে অনিয়ম করলে তার দায় বাংলাদেশ পুলিশ নেবে না। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন ও বিভাগীয় বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ওসিপ্রত্যাহার
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

    বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২৬

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise