Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অ্যাসিড হামলার শিকার নারীকে কটূক্তির অভিযোগ ওসির বিরুদ্ধে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৩:০৮
অ্যাসিড হামলার শিকার নারীকে কটূক্তির অভিযোগ ওসির বিরুদ্ধে

পাথরঘাটা থানার ওসি মো. এনাম। সংগৃহীত ছবি

বরগুনায় অ্যাসিড হামলার শিকার এক নারীকে অপমান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে পাথরঘাটা থানার ওসি মো. এনামের বিরুদ্ধে। এ ঘটনার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ওই নারী ফাতিমা জামাদ্দার অর্পা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৯ মে তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন প্রতিপক্ষের লোকজন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় গত ২০ মে বরগুনার অ্যাসিড দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে পাথরঘাটা থানায় এজাহার হিসেবে নথিভুক্ত হয় মামলাটি। মামলার প্রধান আসামি বাদশা আকনকে গত বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করলেও পরে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফাতিমার ভাষ্য, এ বিষয়ে জানতে গত বৃহস্পতিবার সকালে পাথরঘাটা থানার উদ্দেশে রওয়ানা হন তিনি। বিষয়টি জানতে পেরে বেলা ১১টার দিকে তাকে মারধর করেন বাদশা। পরে চরদুয়ানী বাজারের একটি ঘরে তাকে আটকে রাখেন। 

তিনি জানিয়েছেন, খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।

ফাতিমার অভিযোগ, ওসির কক্ষে প্রবেশ করার পর তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন ওসি। একই সঙ্গে অশালীন ভাষায় ফাতিমাকে গালিগালাজ করেন তিনি। ওসি তাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি সেই মাল? ইবলিশ যেন কোথাকার।’ এতে অপমানিত ও বিব্রতবোধ করেন তিনি। এ সময় পাথরঘাটার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু উপস্থিত ছিলেন।

মরিয়ম চৌধুরী জেবু বলেছেন, ‘আমার সামনেই ওসি ফাতিমাকে কটাক্ষ করেছেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখে এমন মন্তব্য শুনে আমি এবং উপস্থিত সবাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ি।’

অভিযোগের বিষয়ে জানতে ওসি মো. এনামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী আগামীর সময়কে উল্লেখ করেন, ফাতিমা ওপর হামলার খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

ওসির অসৌজন্যমূলক আচরণ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কটূক্তিওসিবরগুনাপাথরঘাটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির