Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

উৎসবের মধ্যে ছিল বিশৃঙ্খলাও

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:২১
উৎসবের মধ্যে ছিল বিশৃঙ্খলাও

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে মানুষের ঢল/ফাইল ছবি

শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করেছে পুরো জাতি। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার ফ্যাসিবাদ উৎখাতের জন্য আত্মত্যাগকারীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা, পবিত্র কোরআনখানিসহ ছিল হরেক আয়োজন। সরকারের পাশাপাশি বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিভিন্ন ছাত্রসংগঠনের আয়োজনে জুলাই শহীদদের স্মৃতি নিয়ে আলোচনার পাশাপাশি জানানো হয়েছে সনদ বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, দণ্ড কার্যকর, আহতদের পুনর্বাসনসহ নানা দাবি। তবে কিছু জায়গায় ঘটেছে হট্টগোল। ছাত্রদল নেতাকর্মীর বাধার কারণে পণ্ড হয়েছে একাধিক অনুষ্ঠান।

দিবসটি উদযাপনে সারা দেশের বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলায় আয়োজন করা হয় নানা কর্মসূচি। এ ছাড়া প্রায় সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছিল বিভিন্ন অনুষ্ঠান। এগুলো জুলাইয়ের আয়োজন হলেও অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া, আগে বক্তব্য দিতে না পারা, ছাত্রশিবির নেতাকর্মীদের বক্তব্যের সুযোগ দেওয়া, সরকারের সমালোচনার প্রতিবাদে বাধা হয়ে দাঁড়ান অনেক ছাত্রদল নেতাকর্মী। এতে তৈরি হয় বিশৃঙ্খলা, পণ্ড হয়ে যায় একাধিক অনুষ্ঠান।

জামায়াতের কর্মসূচি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে পৃথক কর্মসূচি পালন করেছে জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। গতকাল রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই স্মৃতি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতেই করা হয় এই আয়োজন। বিকালে মহাখালীতে জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। আর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রসমাবেশ করে সংগঠনটি।

এনসিপির আয়োজন: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে কনসার্ট, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এনসিপি। গতকাল বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়। এর আগে দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির উদ্যোগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল দুপুরে ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেওয়ায় শুরু হয় বিতর্ক। একপর্যায়ে বেধে যায় সংঘর্ষ।

পাবিপ্রবিতে ছাত্রদলের বাধায় পণ্ড অনুষ্ঠান: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পণ্ড করে দিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্য, কোষাধ্যক্ষের বক্তব্য ছাড়াই দোয়ার মাধ্যমে শেষ করা হয় অনুষ্ঠান।

এদিকে লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের বাধায় তৈরি হয়েছে হট্টগোল। গতকাল দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করলে প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এবং একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।

কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে স্টার নিউজ টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলা হয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল থেকে বের করে তাকে মারধর করেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

হামলার কারণে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলীর ভাষ্য, ‘আমরা সবাই মিলনায়তনে ছিলাম। হঠাৎ গণ্ডগোলের কথা শুনে ওসিসহ বাইরে গিয়ে গণ্ডগোল থামিয়েছি। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। যারা এটিতে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়া রংপুরে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুরূপ কর্মসূচি পালন হয়েছে খুলনায়ও। সিলেটে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। রাজধানীর পল্লবীতে অবস্থিত বাংলাদেশ মেরিটাইম ইউভার্সিটিতেও পালন করা হয়েছে প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, আর্থিক অনুদান বিতরণসহ নানা কর্মসূচি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন। আর জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর উপলক্ষে শোভাযাত্রা, হল ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা

জুলাই শহীদগণঅভ্যুত্থানফ্যাসিবাদএনসিপিজামায়াতসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা  ট্রাম্পের

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস