Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

১০ টাকায় ঈদ বাজার, হাসি ফুটল ৫৬০ পরিবারে

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২০:০৪
১০ টাকায় ঈদ বাজার, হাসি ফুটল ৫৬০ পরিবারে

ছবিঃ আগামীর সময়

বাগেরহাটের কচুয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের জন্য ব্যতিক্রমী এক ঈদ বাজারের আয়োজন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই’। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই বাজার অনুষ্ঠিত হয়।

এ বাজারে মাত্র ১০ টাকার বিনিময়ে ৫৬০টি নির্বাচিত পরিবার প্রয়োজনীয় ঈদসামগ্রী কিনতে পেরেছে। সামগ্রীর মধ্যে ছিল সেমাই, তেল, গুঁড়া দুধ, চিনি, পোলাও চাল, পেঁয়াজ, নুডুলস ও আলু; যা দিয়ে ঈদের দিনের খাবারের একটি ন্যূনতম আয়োজন করা সম্ভব।

১০ টাকায় এসব পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। রহমান শেখ বলেছেন, ‘ঈদের আগে ১০ টাকায় এমন বাজার পেয়ে খুবই উপকার হলো। আমাদের মতো পরিবারের জন্য বাজার করা কঠিন। এখন অন্তত ঈদের দিন একটু ভালো খেতে পারব।’

ঝর্ণা বেগম বলেছেন, ‘গতবারও এখান থেকে ১০ টাকায় ঈদের বাজার করেছিলাম। এবারও পেলাম। এতে ঈদের দিনটা ভালো কাটবে।’

উপকারভোগীদের বেশিরভাগই এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। সংগঠনটির সভাপতি সরদার এনামুল হক জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে। অনেকেই উৎসবের দিনেও ভালো খাবার জোগাড় করতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, ‘এ বছর কচুয়া উপজেলার ১৬টি গ্রামের ৫৬০টি পরিবারকে বাছাই করে এই সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে পুরো বাগেরহাট জেলাজুড়ে এই কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।’

১০ টাকার এই বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

‘চলো পাল্টাই’ সংগঠনটি কয়েক বছর ধরে রমজানে বিনা লাভে বাজার এবং ঈদের আগে ১০ টাকার বাজার পরিচালনা করে আসছে। তাদের এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

ঈদ বাজার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise