Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আটক ২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৪:৪৮
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আটক ২

ছবি: আগামীর সময়

সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন আনছার আলী মোড়ল (৯২) নামে এক বৃদ্ধ । এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর-কাশিমাড়ী সড়কের শংকরকাটি জেলেপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আনছার আলী মোড়ল শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি এলাকার মৃত একিম আলী মোড়লের ছেলে।

পুলিশের ভাষ্য, আটক দুই যুবক হলেন কাশিমাড়ী ইউনিয়নের শহীদুল্লাহর ছেলে সোহেল রানা বাবু এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে সেলিম হোসেন।

নিহতের ছেলে নূর হোসেন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বাজারের একটি দোকানে চা পান করে বাড়ি ফিরছিলেন আনছার আলী মোড়ল। এ সময় শ্যামনগর সদর থেকে কাশিমাড়ীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় প্রায় দুই ঘণ্টা পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসব তথ্য মিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন। তিনি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই বৃদ্ধকে রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় পরিস্থিতির অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান। তিনি বলেছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। একই সঙ্গে অভিযান চালিয়ে আটক করা হয়েছে মোটরসাইকেলসহ দুই যুবককে। তাদের বিরুদ্ধে বেপরোয়া যানবাহন চালানোর অভিযোগে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সাতক্ষীরাশ্যামনগরসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া