কাপাসিয়ায় ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকে দোকানে আগুন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

আগুন নিভাচ্ছে ফায়ার সার্ভিস
গাজীপুরের কাপাসিয়ায় আমরাইদ বাজারে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্পার্ক থেকে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আমরাইদ বাজারের পূর্ব পাশে জাকির হোসেনের তোলার দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে সৃষ্ট স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



