Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসিল্যান্ড নেই পাইকগাছায়, ভোগান্তিতে ভূমিসেবা প্রত্যাশীরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭
শেয়ার করুন:
এসিল্যান্ড নেই পাইকগাছায়, ভোগান্তিতে ভূমিসেবা প্রত্যাশীরা

পাইকগাছা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়। ছবি: আগামীর সময়

জমির মালিকানা আছে, প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত। তবু নামজারি, জমাভাগ কিংবা ভূমিসংক্রান্ত অন্যান্য কাজ শেষ করতে অপেক্ষা করতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের। এমন পরিস্থিতি তৈরি হয়েছে খুলনার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ শূন্য থাকায়।

গুরুত্বপূর্ণ এ পদে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে নিয়মিত ভূমিসেবা কার্যক্রমের গতি ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

নামজারি, জমাভাগ, শুনানি, সরকারি খাসজমি সংরক্ষণসহ ভূমি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এসিল্যান্ড। এ পদে কর্মকর্তা না থাকায় এসব কার্যক্রমের দায়িত্বও সামলাতে হচ্ছে ইউএনওকে। উপজেলা প্রশাসনের সার্বিক দায়িত্বের পাশাপাশি ভূমি অফিসের কাজ তদারকি করতে গিয়ে বাড়তি চাপ তৈরি হয়েছে একজন কর্মকর্তার ওপর।

গত অক্টোবরে পাইকগাছা উপজেলা ভূমি অফিসের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীকে বদলি করা হয় খুলনার বটিয়াঘাটা উপজেলায়। এরপর থেকে পদটি শূন্য। এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

ভূমি অফিসের সেবা মানুষের সম্পত্তির অধিকার ও দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। নামজারি আটকে থাকলে হালনাগাদ করা যায় না জমির মালিকানা। এতে জটিলতা তৈরি হতে পারে জমি কেনাবেচা, ব্যাংক ঋণ নেওয়াসহ উত্তরাধিকারসূত্রে সম্পত্তি হস্তান্তরের মতো কাজেও। একইভাবে জমাভাগ, নামজারির আপত্তি, শুনানি কিংবা ভূমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি বিলম্বিত হলে দীর্ঘদিন আটকে থাকতে পারে ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তির গুরুত্বপূর্ণ বিষয়।

এসিল্যান্ডের দায়িত্বের মধ্যে আছে নামজারি ও জমাভাগের আবেদন নিষ্পত্তি, শুনানি গ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায় তদারকি, সরকারি খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধসহ আইনি ব্যবস্থা নেওয়া ভূমিসংক্রান্ত অভিযোগের বিষয়ে।

এ ছাড়া তার ভূমিকা আছে ভূমিসংক্রান্ত মামলার শুনানি, আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও মোবাইল কোর্ট পরিচালনাতেও।

আরও পড়ুন

এসিল্যান্ডের পদ শূন্য থমকে ভূমিসেবা

০৮ আগস্ট ২০২৬

পাইকগাছার মতো উপকূলীয় উপজেলায় সরকারি খাসজমি, জলাশয় ও কৃষিজমির দখল নিয়ে বিভিন্ন সময় বিরোধের অভিযোগ ওঠে। এসব বিষয়ে নিয়মিত তদারকি, অভিযোগ যাচাই ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জরুরি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকলে মাঠপর্যায়ে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও তৈরি হতে পারে বাড়তি চ্যালেঞ্জ।

অনিশ্চয়তার কথা জানিয়েছেন ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারাও। সেবাগ্রহীতা হাফিজুর রহমান জানান, জমির নামজারি ও প্রয়োজনীয় কাগজপত্রের কাজ নিয়ে তাকে ভূমি অফিসে আসতে হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তার পদ শূন্য থাকায় কাজের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তায় আছেন। সময়মতো কাজ শেষ না হলে জমিসংক্রান্ত পরবর্তী কার্যক্রমেও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন।

আরেক সেবাগ্রহী জানালেন, প্রত্যন্ত এলাকা থেকে ভূমি অফিসে আসতে যাতায়াতের খরচ ও সময় দুটোই ব্যয় হয়। একদিনে প্রয়োজনীয় কাজ শেষ না হলে আবার আসতে হয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। দ্রুত নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করে ভূমি অফিসের স্বাভাবিক সেবা কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

২০২৫ সালের ১৩ অক্টোবর পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. ফজলে রাব্বী। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের অক্টোবরে তাকে বটিয়াঘাটা উপজেলায় বদলি করা হয়। বদলির আদেশ হয় ১ অক্টোবর। পরে ৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় তিনি যোগদান করেন বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে।

নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন, নতুন ব্যাচের কর্মকর্তাদের ভূমিসংক্রান্ত প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত নতুন কর্মকর্তা পদায়নের সম্ভাবনা কম।

অতিরিক্ত দায়িত্ব পালনের চাপ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘২৪ ঘণ্টায় তো চাপ থাকে।’ উপজেলা প্রশাসনের সার্বিক দায়িত্বের পাশাপাশি ভূমি প্রশাসনের কাজও তাকে সামলাতে হচ্ছে। তবে দায়িত্বের ধারাবাহিকতা বজায় রেখে সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট আছে বলে উল্লেখ করেছেন তিনি।

এসিল্যান্ডপাইকগাছাখুলনাভূমিসেবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ